7200mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন হল অনেকটা সস্তা, Flipkart সেলে অফারের ঝুড়ি

HIGHLIGHTS

আপনি 30000 টাকার কম দামে এমন একটি 5G Smartphone খুঁজছেন যা শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে অফার করে

Vivo T5x 5G আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে

ভিভো টি5এক্স 5জি ফোনে 44W ফাস্ট চার্জিং সহ একটি 7200mAh ব্যাটারি রয়েছে

আপনি 30000 টাকার কম দামে এমন একটি 5G Smartphone খুঁজছেন যা শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে অফার করে? Vivo T5x 5G আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে একটি বড় 7200mAh ব্যাটারি এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দেওয়া।

এছাড়াও, ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.76-ইঞ্চি এলসিডি ডিসপ্লে। প্রাথমিকভাবে, কোম্পানি এই ফোনটি সাইবার গ্রিন এবং স্টার সিলভার রঙে বাজারে এনেছিল, এবং সম্প্রতি এর একটি নতুন ফিউশন রেড ভ্যারিয়েন্টও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: 20 হাজার টাকা দামের সদ্য লঞ্চ হওয়া Redmi 5G স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 6000mAh ব্যাটারি

বিশেষত্ব হলো, নতুন কালার অপশনে ডিজাইন ছাড়া স্পেসিফিকেশনে কোনও পরির্বতন করা হয়েনি। এখন ডিসকাউন্টের কারণে এই ফোনটি একটি ভালো বিকল্প হয়ে উঠেছে। চলুন ডিলটি দেখে নেওয়া যাক…

Vivo T5x 5G deal price in India Flipkart

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ভিভো টি5এক্স 5জি ফোনের দাম 45,999 টাকা থেকে শুরু হয়ে, তবে ছাড়ের পর এখন আপনি এটি মাত্র 27,999 টাকায় পেতে পারেন। তবে, ব্যাঙ্ক অফারের সাথে এই ফোনের দাম অনেকটা কমে যাবে।

এই ফোনটি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাথে 2350 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে, যেখানে ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে 1400 টাকা ছাড় রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডেও 1000 ছাড় পাওয়া যাচ্ছে। এই সমস্ত ব্যাঙ্ক অফার মিলিয়ে ফোনের দাম আরও কমে 25,649 টাকা পর্যন্ত হয় যাবে।

ভিভো টি5এক্স 5জি এর স্পেসিফিকেশন এবং ফিচার

স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো টি5এক্স ৫জি-তে রয়েছে 6.76-ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। ডিভাইসটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে কাজ করে, যা 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। এছাড়াও এতে 44W ফাস্ট চার্জিং সহ একটি 7200mAh ব্যাটারি রয়েছে।

ফটোগ্রাফির জন্য ভিভো টি5এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেলের Sony IMX852 প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।

আরও পড়ুন: 12GB RAM এবং 5000mAh ব্যাটারি সহ Samsung 5G স্মার্টফোন মিলছে সস্তায়, Amazon দিচ্ছে 13 হাজার টাকার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :