Samsung Galaxy S24 5G Phone lowest Price ever drop on Flipkart
আপনি কি Samsung Galaxy S24 5G কেনার কথা ভাবছেন? আপনার জন্য অপেক্ষা করছে সেরা ডিল। Flipkart সাইটে অবিশ্বাস্য কম দামে স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনটি কেনার এটাই আপনার সুবর্ণ সুযোগ। বর্তমানে ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনটি 27 হাজার টাকা বেশি ছাড়ে লিস্ট করা রয়েছে। এই ডিভাইসে রয়েছে 4000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। বর্তমানে, ফোনটি এমন এক দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে যা অন্য কোথাও মিলবে না। চলুন, স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনের ওপর পাওয়া সেরা অফারগুলোর দিকে একনজর দেওয়া যাক।
বর্তমানে ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামে লিস্ট করা হয়েছে। ফোনটি 74999 টাকা দামে বাজারে আনা হয়েছিল। কিন্তু ফোনটি বর্তমানে 49,999 টাকা দামে লিস্ট করা। ফোনটি লঞ্চ হওয়ার পর থেকে এই প্রথমবার এত সস্তা হয়েছে। আপনি আসল দাম থেকে সরাসরি 20,000 টাকা ছাড় পাচ্ছেন। তবে অফারটি এখানেই শেষ নয়, কোম্পানি এর পাশাপাশি একটি অতিরিক্ত ব্যাঙ্ক অফারও করেছে।
আরও পড়ুন : Smart TV Deals: অর্ধেক দামে পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি 4K Ultra HD TV, এখনই কেনার সুযোগ
ব্যাঙ্ক অফারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনটি Flipkart Axis Bank কার্ড পেমেন্টে 2500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার মানে সব মিলিয়ে আপনি ফোনটি কেনার ক্ষেত্রে মোট 27,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন, যার ফলে ফোনের দাম অনেকটাই কমে দাঁড়াবে মাত্র 47,999 টাকা।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনে রয়েছে 6.2-ইঞ্চির Full HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটি স্যামসাংয়ের Exynos 2400 চিপসেট কাজ করে। এতে রয়েছে 4000mAh ব্যাটারি, যা 25W ওয়্যার্ড চার্জিং সুবিধা সাপোর্ট করে। এছাড়া, ধুলো এবং জলের হাত থেকে সুরক্ষিত রাখতে এই ডিভাইসে IP68 রেটিং দেওয়া হয়েছে।
গ্যালাক্সি এস24 5জি ফোনের রিয়ারে রয়েছে একটি 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনের সামনের দিকে রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসকে সুরক্ষিত রাখতে, এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ার করা হয়েছে।
আরও পড়ুন : 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ আসবে OnePlus 16 স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ডিসপ্লে