Flipkart Diwali Sale 2026 announced Motorola G57 Power 5G Phone gets lowest price
Motorola গত বছর বাজেট দামে G57 Power স্মার্টফোন লঞ্চ করেছিল, যা এখন অনেক সস্তায় কেনা যাবে। মোটোরোলা জি57 পাওয়ার স্মাার্টফোনে ফিচার হিসেবে রয়েছে 7000mAh ব্যাটারি। মোটোরোলা ফোনটি Flipkart Big Bang Diwali সেল চলাকালীন প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে। এই ফোনের সাথে কোম্পানি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ অফার করছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা জি57 পাওয়ার ফোনের ডিল প্রাইস, স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।
দামের কথা বললে, মোটোরোলা জি57 পাওয়ার ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 21,999 টাকা দামে বিক্রি হচ্ছে।
তবে ব্যাঙ্ক ডিসকাউন্টের পর মোটোরোলা জি57 পাওয়ার ফোনটি 20,899 টাকা দামে কেনা যাবে। গ্রাহকরা Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1100 টাকার অতিরিক্ত ছাড় পাবেন।
আরও পড়ুন: ভারতের প্রথম লিকুইড-কুলড গেমিং স্মার্টফোন Infinix GT 50 Pro ভারতে লঞ্চ, প্রিবুকিংয়ে দারুন সব অফার
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 18,225 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, মোটোরোলা জি57 পাওয়ার ফোনে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে একটি বিশাল 7000mAh ব্যাটারি এবং এটি বিশ্বের প্রথম ফোন যা Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ লঞ্চ হয়েছে। ফোনটি বক্সের বাইরেই লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
ডিসপ্লে হিসেবে, মোটো জি57 পাওয়ার ফোনে রয়েছে 6.72 ইঞ্চির Full HD+ (2400 × 1080 পিক্সেল) IPS LCD স্ক্রিন। ফোনের রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1050 নিট। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। ফোনটি ধুলো ও জলের হাত থেকে বাঁচার জন্য IP64 রেটিং এবং স্থায়িত্বের জন্য মিলিটারি গ্রেড MIL-STD 810H সার্টিফাইড। এর ব্যাক প্যানেলে ভেগান লেদার বা প্লাস্টিকের ফিনিশ দেওয়া হয়েছে।
পারফরম্যান্স ও সফটওয়্যারের ক্ষেত্রে, মোটো জি57 পাওয়ার ফোনটি 4nm Qualcomm Snapdragon 6s Gen 4 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। ফোনের সাথে 8GB LPDDR4X RAM এবং স্টোরেজের জন্য এতে 128GB বা 256GB অপশন পাওয়া যাবে। ফোনটি লেটেস্ট Android 16-এ চলে এবং এতে Android 17-এর আপডেট দেওয়ার দাবি করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, মোটো জি57 পাওয়ার ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপে রয়েছে যা OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 600 সেন্সর, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট এবং রিয়ার দুটি ক্যামেরা দিয়েই 2K 30fps কোয়ালিটির ভিডিও রেকর্ড করা যায়।
ফোনের অন্যতম বড় হাইলাইট হলো এর 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি। মোটোরোলার দাবি অনুযায়ী, এটি একবার ফুল চার্জে প্রায় 60 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। এতে 33W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন: Samsung এর বাজেট 5G স্মার্টফোন হল সস্তা, 20 হাজার টাকার ছাড় মিলবে 6000mAh ব্যাটারি ফোন
এতে রয়েছে Dolby Atmos সাপোর্টেড স্টিরীয় স্পিকার এবং সাথে একটি 3.5mm অডিও জ্যাক। সুরক্ষার জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং Motorola ThinkShield সিকিউরিটি।