Samsung এর বাজেট 5G স্মার্টফোন হল সস্তা, 20 হাজার টাকার ছাড় মিলবে 6000mAh ব্যাটারি ফোন

HIGHLIGHTS

আপনি যদি 30000 টাকার কমে নতুন 5G Smartphone কিনতে চান তবে, Samsung Galaxy M47 5G ভাল বিকল্প

অ্যামাজন সেলে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি সোজা 20 হাজার টাকার ছাড়ে কেনা যাবে

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে 6000mAh-এর ব্যাটারি রয়েছে

আপনি যদি 30 হাজার টাকার কম দামে নতুন 5G Smartphone কিনবেন ভাবছেন তবে, Samsung Galaxy M47 5G একটি ভাল বিকল্প হতে পারে। ই-কমার্স সাইট Amazon এ স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। অ্যামাজন সেলে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি সোজা 20 হাজার টাকার ছাড়ে কেনা যাবে। এছাড়া থাকছে ফোনে বিশেষ ব্যাঙ্ক কার্ড অফার, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। তবে আগেই বলে দি যে এটি একটি লিমিটেড টাইম ডিল, যার মানে ফোনে পাওয়া এই অফারটি বেশি সময় পর্যন্ত থাকবে না।

Samsung Galaxy M47 5G Phone Price discount on Amazon Sale

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের দাম বাড়ার পর এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছিল। তবে অ্যামাজন সেলে এই ফোনটি বর্তমানে 26,999 টাকায় লিস্ট করা। যার মানে গ্যালাক্সি এম47 5জি ফোনে সোজা 20 হাজার টাকারর ছাড় পাওয়া যাবে।

শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে 2000 টাকার কুপনও অফার করছে, যার পরে ফোনের দাম আরও কমে সোজা 24,999 টাকা হয় যাবে।

আরও পড়ুন: 21 হাজার টাকার ছাড়ে বিক্রি হচ্ছে Realme এর সবচেয়ে শক্তিশালী 5G স্মার্টফোন, রয়েছে 10000mAh বিশাল টাইটান ব্যাটারি

এছাড়া অ্যামাজন প্রাইম গ্রাহকরা গ্যালাক্সি এম47 5জি ফোনের কেনাকাটায় Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পেতে পারেন।

Samsung Galaxy M47 5G price drops by over Rs 20000 on Amazon sale deal details

গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোনে 25,600 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচার হিসেবে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের সামনে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 6 Gen 3 4nm প্রসেসরে কাজ করে। এটি 8GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। এটি 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব।

অপারেটিং সিস্টেম হিসেবে এটি অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8.5 তে কাজ করে। স্যামসাং এতে 6 মেজর OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া, যা OIS সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে। এটি 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা অফার করে। রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30fps ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্টে থাকবে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: মাত্র 20 হাজার টাকার বাজেটে বিক্রি হচ্ছে Redmi এর নতুন 5G ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে 6000mAh-এর ব্যাটারি রয়েছে এবং এটি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :