Vivo T5x 5G Phone get price discount offers under 30000 on Flipkart deal
আপনি যদি 7200mAh এর শক্তিশালী ব্যাটারি সহ 5G Smartphone কিনতে চান তবে এখনই সঠিক সুযোগ। বর্তমানে Vivo T5x 5G ফোনটি Flipkart সাইটে সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে। বলে দি যে এমন অফার সীমিত সময়ের জন্য থাকে, তাই দেরি না করে ভিভো টি5এক্স 5জি ফোনটি যদি কিনতে চান, তবে দেরি না করাই ভাল। চলুন, এই ডিল বা অফারটির বিস্তারিত জেনে নেওয়া যাক…
ফ্লিপকার্ট সেলে ভিভো টি5এক্স 5জি ফোনটি 39 শতাংশ ছাড়ের পর মাত্র 27,249 টাকায় বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। তবে ফোনের দাম 45,999 টাকা লিস্ট করা। যার মানে ফোনে সোজা 18000 টাকার ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: বিশাল 8000mAh ব্যাটারির Realme 5G ফোনে 11 হাজার টাকারও বেশি ছাড়, Flipkart Sale-এ কত দামে মিলছে ফোন?
অফারের কথা বললে, Flipkart Axis এবং SBI কার্ড পেমেন্টে 1400 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 26 হাজারের দামে কেনা যাবে।
স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো টি5এক্স ৫জি-তে রয়েছে 6.76-ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। ডিভাইসটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে কাজ করে, যা 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। এছাড়াও এতে 44W ফাস্ট চার্জিং সহ একটি 7200mAh ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য ভিভো টি5এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেলের Sony IMX852 প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।