Realme P4 Power 5G Phone gets massive price drop on Flipkart sale
Flipkart সেল চলাকালীন বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কিনতে চান তবে এখনই সঠিক সুযোগ। আসলে 10000mAh ব্যাটারি সহ Realme P4 Power 5G স্মার্টফোন 21000 টাকা সস্তায় কেনার সুযোগ রয়েছে। রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটি দাম কম হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারে আরও সস্তায় কেনা যাবে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে রিয়েলমি পি4 পাওয়ার ফোনটি।
দামের কথা বললে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটি সোজা 21,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। বর্তমানে রিয়েলমি পি4 পাওয়ার ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 29,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ফোনের আসল দামটি হল 50,999 টাকা।
অফার এখানেই শেষ নয়, কোম্পানি এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা Flipkart Axis এবং Flipkart SBI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3400 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পেতে পারেন, যার পরে ফোনের দাম আরও কমে 26,599 টাকা হয় যাবে।
এর পাশাপাশি থাকছে 22,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনে মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ডিসপ্লে হিসেবে রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে 6.8 ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 7i সুরক্ষা দেওয়া। প্রসেসর হিসেবে রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেট। এটি 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল এবং 4K ভিডিও সাপোর্ট সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে দেওায় হয়েছে 10,000mAh বিশাল টাইটান ব্যাটারি এবং এটি 80W আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।