Have you lost your Aadhaar Card, you can download e Aadhaar from UIDAI Portal on mobile
Aadhaar Card Download: আপনার যদি আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে কিংবা আধার কার্ডের ফিজিক্যাল কপি বাড়িতে ভুলে গিয়ে থাকেন অথবা কোনও কাজের জন্য আধার কার্ড হাতের কাছে নেই, তবে আর চিন্তা নেই। UIDA এর সরকারী ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই নিজের ই-আধার (e-Aadhaar) ডাউনলোড করা যাবে। তবে বলে দি যে এটি আধার কার্ডের একটি ডিজিটাল কপি, যা PDF ফরম্যাটে ডাউনলোড হবে। এছাড়া ই-আধার ডাউনলোড করার সুবিধা একদম বিনামূল্যে।
ই-আধার কার্ড হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর জারি করা আধার কার্ডের একটি ডিজিটাল ভার্সন, যা myaadhaar.uidai.gov.in পোর্টাল থেকে ডাউনলোড করা যায়। এটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে যা একটি PDF ফাইল।
প্রথমে মোবাইলে ব্রাউজারে UIDAI এর সরকারি ওয়েবসাইট খুলুন। এরপর ওয়েবসাইট ডাউনলোড আধার বিকল্পে ক্লিক করুন।
এর পর এখানে দেওয়া অপশন, যেমন Aadhaar Number, Enrolment ID অথবা Virtual ID অপশনের মধ্যে একটি সেলেক্ট করে নিন।
এবার এখানে স্ক্রিনে দেওয়া সিকিউরিটি কোড দিয়ে ভরে দিন। যার পরে আপনার মোবাইলে OTP আসবে, যা সাইটে ভরে দিতে হবে।
ভেরিফিকেশন পুরো হলে ই-আধার পিডিএফ ডাউনলোড করার বিকল্প পাবেন। এবার আধার ফাইলটি মোবাইলে ডাউনলোড করে নিন।
আরও পড়ুন: UPI Charges Rule 2026: সাধারণ মানুষের উপর ইউপিআই পেমেন্ট চার্জের কী প্রভাব পড়তে পারে? জানুন এখানে
ই-আধার ডাউনলোড করার পর, ফাইলটি খুলতে পাসওয়ার্ড দিতে হবে। বলে দি যে পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চারটি ইংরেজি অক্ষর এবং ডেট অফ বার্থ।