Smart TV Deals: অর্ধেক দামে পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি 4K Ultra HD TV, এখনই কেনার সুযোগ
আপনি যদি বাড়ির জন্য একটি নতুন এবং বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি খুঁজছেন তবে এখনই সুযোগ। ছোট বাড়ির জন্য 43 ইঞ্চি 4K Smart TV কিনবেন? এখনই সুযোগ, দাম একধাপে অনেকটা কমে গেছে। নতুন টিভি কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট নিয়ে চিন্তায় আছেন? তাহলে এই খবরটা আপনার জন্যই। এই স্মার্ট টিভিগুলি শুধুমাত্র আপনার বাজেটেই নয়, বরং ফিচারের দিক থেকেও বড়-বড় প্রিমিয়াম টিভিকে টেক্কা দেয়।
Surveyএখন বাজারে 43 ইঞ্চির 4K স্মার্ট টিভিগুলোতে এত বড় ছাড় চলছে যে, টেক বিশেষজ্ঞরা একে বছরের সেরা ডিল বলছেন। তাহলে দেরি না করে দেখে নিন কোন টিভিতে কত ছাড় পাচ্ছেন।
1. TCL V6C 43-inch 4K Google TV
দাম: 52,999 টাকার বদলে 24,990 টাকায় কেনা যাবে
বাজেটের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা চাইলে টিসিএল-এর এই মডেলটি দারুণ অপশন। আধুনিক মেটালিক বেজেল-লেস ডিজাইনে তৈরি এই টিভিটি ড্রয়িং রুমে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। 4K রেজোলিউশন আর শক্তিশালী সাউন্ড সিস্টেমের কারণে মুভি দেখার অভিজ্ঞতা হয় একদম থিয়েটারের মতো। Google TV থাকায় Netflix, YouTube, Prime Video – সব অ্যাপ সহজেই চলে। এটি এখন Amazon-এ বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: 5000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি স্মার্টফোন
2. Xiaomi X Series 43-inch 4K Google TV (L43MB-AIN)
দাম: 37,999 টাকার বদলে 26,499 টাকায় কেনা যাবে
শাওমির 43-ইঞ্চি 4K গুগল টিভিটি নতুন 2025 মডেলটি চলে Android 14-এ, তাই স্পিড আর স্মুদনেসে কোনো অভিযোগ নেই। Dolby Vision সাপোর্ট থাকায় ছবির রং আর কন্ট্রাস্ট অসাধারণ। বেজেল-লেস প্রিমিয়াম ডিজাইন আর এই দামে এতকিছু, সব মিলিয়ে এটি মিড-রেঞ্জের সেরা পছন্দগুলোর একটি।
3. Onida Nexg Series 43-inch 4K Google TV (43UIG)
দাম: 32,290 টাকা বদলে 23,499 টাকায় কেনা যাবে
ওনিডা দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে বিশ্বস্ত একটি নাম। তাদের এই মডেলটি যারা সাশ্রয়ী দামে 4K HDR ডিসপ্লে আর Google TV-এর সুবিধা চান, তাদের জন্য আদর্শ। বাজেট সেগমেন্টে এই দামে এই মানের টিভি পাওয়া সত্যিই বিরল।
4. Sony BRAVIA 2M2 Series 43-inch 4K Google TV (K-43S22BM2)
দাম: 59,900 টাকার বদলে Flipkart সাইটে 36,860 টাকায় কেনা যাবে
বাজেট একটু বেশি হলে সোনি BRAVIA-র এই মডেলের কথা ভাবতেই পারেন। সোনির বিখ্যাত 4K Processor X1 চিপ দিয়ে তৈরি এই টিভিটি সাধারণ কোয়ালিটির ভিডিওকেও ঝকঝকে করে তোলে। ছবির কোয়ালিটি, টেকসইতা আর ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা – সব দিক থেকে এটি প্রিমিয়াম সেগমেন্টের সেরা।
আরও পড়ুন: 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ আসবে OnePlus 16 স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ডিসপ্লে
5. VW Pro Series 43-inch QLED TV
দাম: 54,999 টাকার বদলে 20,999 টাকায় কেনা যাবে
আপনি যদি 21,000 টাকার কমে QLED টিভি কিনতে চান? এই দামের মধ্যে এটিই একমাত্র টিভি যেটায় সাধারণ LED-এর বদলে উন্নত QLED ডিসপ্লে পাচ্ছেন। এতে 62 শতাংশ ছাড়ে এই মডেলটি এই মুহূর্তে পুরো লিস্টের সবচেয়ে বড় চমক।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
