200MP পেরিস্কোপ ক্যামেরা সহ আসবে OnePlus 16 স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ডিসপ্লে
OnePlus 16 স্মার্টফোনের লঞ্চের আগেই একের পর এক লিক তথ্য সামনে আসছে। ওয়ানপ্লাস 16 লঞ্চ নিয়ে জল্পনা বেড়েই চলেছে। এখন একটি নতুন লিকে আপকামিং ওয়ানপ্লাস 16 ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কে জানা গেছে। খবর অনুযায়ী, কোম্পানি ওয়ানপ্লাস 16 স্মার্টফোনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে অফার করবে। এছাড়া ফোনে এখন পর্যন্ত সবচেয়ে হাই-কোয়ালিটি পেরিস্কোপ ক্যামেরাও কোম্পানি দিতে পারে। চলুন, ওয়ানপ্লাস 16 ফোনের ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
SurveyOnePlus 16 স্মার্টফোনের লেটেস্ট লিক
আপকামিং ওয়ানপ্লাস 16 ফোন সম্পর্কে লেটেস্ট লিক প্রকাশ হয়েছে। নতুন লিক থেকে ফোনের ডিসপ্লে এবং ক্যামেরার স্পেসিফিকেশন জানা গেছে। চীনের জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু এর দেওয়া তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস 16 হতে চলেছে কোম্পানির একটি অত্যন্ত শক্তিশালী স্মার্টফোন। এটি হাই-পারফরম্যান্স ক্যামেরা ফোন হবে। এর সাথে ফোনে এখন পর্যন্ত সবচেয়ে হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে থাকতে পারে।
ওই টিপস্টারের দাবি অনুযায়ী, কোম্পানি ফোনে 185Hz রিফ্রেশ রেট-সহ একটি ডিসপ্লে ব্যবহার করতে পারে। তবে এর আগে প্রকাশিত কিছু রিপোর্টে দেওয়া হয়েছিল যে, ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 240Hz পর্যন্ত হতে পারে।
যদি এই তথ্য সঠিক হয়, তবে ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট যদি 185Hz হয় তবে সেটি ওয়ানপ্লাস ফোনের এখন পর্যন্ত সবচেয়ে বেশি রিফ্রেশ রেট হবে। বলে দি যে এর আগে OnePlus 15 ফোনে 165Hz রিফ্রেশ দেওয়া হয়ছিল। দ্বিতীয় বড় আপডেট ফোনের ক্যামেরা সেটআপে দেখা যাবে। নতুন ওয়ানপ্লাস 16 ফোনে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হবে, যা 3x জুম ফিচার সাপোর্ট করবে। এছাড়া এতে AI বোতামও থাকবে বলে জানা গেছে। এর থেকে বোঝা যায় যে, ফোনের ক্যামেরা সিস্টেমটি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক সব ফিচার সহ আসবে।
তাছাড়া, ফোনের ডিসপ্লেও আপগ্রেড করা যেতে পারে। খবর অনুযায়ী, এই ফোনে একটি OLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি, ফোনের চারপাশেই অত্যন্ত সরু বেজেল থাকবে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, ওয়ানপ্লাস 16 ফোনটি Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসরে চলতে পারে। এটি হবে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের চিপসেট, যা 5GHz পর্যন্ত ক্লক স্পিড পর্যন্ত কাজ করতে পারে। ফোনটি OxygenOS 17-এ চলবে, যা Android 17-এর ওপর ভিত্তি করে তৈরি। আশা করা হচ্ছে, ফোনটি প্রথমে চীনে অক্টোবর মাসের দিকে লঞ্চ হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
