দেশী সংস্থা Karbonn ভারতে লঞ্চ করল দুটি সস্তা স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা

HIGHLIGHTS

কার্বন ভারতে নতুন স্মার্টফোন Karbonn Rebel 4G এবং Rebel Pro লঞ্চ করেছে

কার্বন রেবেল 4জি স্মার্টফোনটি 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে

রেবেল প্রো-তে একটি 6000mAh ব্যাটারি রয়েছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

দেশী মোবাইল সংস্থা Karbonn আজ ভারতীয় বাজারে বেশ কয়েক বছর পর আবার নতুন স্মার্টফোন Karbonn Rebel 4G এবং Karbonn Rebel Pro নিয়ে হাজির হয়েছে। কার্বন রেবেল ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং কার্বন রেবেল প্রো ফোনে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই দুটি ফোন মিডিয়াটেক হেলিও জি81 চিপসেট এবং Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে। সাথে রেবেল ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে এবং রেবেল প্রো ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি। আসুন রেবেল এবং রেবেল প্রো ফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

Karbonn Rebel, Rebel Pro Price in India

দামের কথা বললে, কার্বন রেবেল 4জি স্মার্টফোনটি 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি 1000 টাকার ছাড়ের পর ফোনটি 10,999 টাকা হবে।

তবে কার্বন রেবেল প্রো ফোনের দাম 12,499 টাকা তবে 1000 টাকার ডিসকাউন্ট অফারের সাথে ফোনটি 11,499 টাকায় কেনা যাবে। কার্বনের এই দুটি স্মার্টফোনই বিক্রি Amazon Specials হিসেবে পাওয়া যাবে । রেবেল 5জি ফোনের লঞ্চের তারিখ শীঘ্রই জানা যাবে।

আরও পড়ুন: Samsung Galaxy A56 5G vs Vivo T5 5G vs Motorola Edge 70 Fusion: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা

কার্বন রেবেল, কার্বন রেবেল প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, কার্বন রেবেল ফোনে রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং 650 নিটস পিক ব্রাইটনেস সহ একটি 6.75-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। কার্বন রেবেল প্রো-তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 720 নিটস পিক ব্রাইটনেস সহ একটি 6.7-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।

দুটি ফোনেই মিডিয়াটেক হেলিও জি86 চিপসেট ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই পিওর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম রয়েছে। কোম্পানি দুটি ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি প্যাচের দাবি করেছে।

রেবেল এর পিছনে 50 মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা রয়েছে। রেবেল প্রো ফোনে 64 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দুটি ফোনেই একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে রেবেল ফোনে একটি 7000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, অন্যদিকে রেবেল প্রো-তে একটি 6000mAh ব্যাটারি রয়েছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 3.5mm অডিও জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। রেবেল তিনটি রঙের বিকল্পে পাওয়া যায়: ব্লু, গোল্ড এবং সিলভার, অন্যদিকে রেবেল প্রো চেরি রেড, ব্লু, গোল্ড এবং গ্রে কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: 6720mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন হল সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :