Samsung Galaxy A56 5G vs Vivo T5 5G vs Motorola Edge 70 Fusion Price Display camera processor Battery compared
আপনি যদি 35 হাজার টাকার একটি স্মার্টফোন খুঁজছেন যার ক্যামেরা ভাল হবে, পারফরম্যান্স দ্রুত হবে, একবার চার্জে দীর্ঘ সময় পর্যন্ত চলবে এবং বেশ কিছু সময় পর্যন্ত নতুন থাকবে। তবে বাজারে এই দামে একাধিক স্মার্টফোন রয়েছে, আমরা এখানে Samsung Galaxy A56 5G, Vivo T5 5G এবং Motorola Edge 70 Fusion তিনটি ফোনের তুলনা করবো। Samsung স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা এবং দীর্ঘ সফটওয়্যার আপডেট থাকছে। এর পাশাপাশি, বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারির জন্য ভিভো ফোন, এছাড়া মোটোরোলা ফোনে দ্রুত চার্জিং, ক্লিন সফটওয়্যার মিলবে। আসুন স্যামসাং গ্যালাক্সি এ56 5জি, ভিভো টি5 5জি এবং মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের দাম, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারির তুলনা করে দেখে নেওয়া যাক।
ডিসপ্লে
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এটি 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
ভিভো টি5 5জি ফোনে 6.83 ইঞ্চি (1260 x 2800 পিক্সেল) 1.5K 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 144Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
মোটোরোলা এজ 70 ফিউশনে রয়েছে বড় 6.8 ইঞ্চি Extreme AMOLED সহ কোয়াড কার্ভ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং পিক্সেল ডেনসিটি বেশি। কোম্পানির অনুযায়ী এটি 5200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া এতে HDR10+ এবং Gorilla Glass 7i পাওয়া যাবে।
পারফরম্যান্স ও প্রসেসর
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Samsung Exynos 1580 (অক্টা-কোর) প্রসেসর। এতে রয়েছে 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ। ফোনে অ্যান্ড্রয়েড 15-এর উপর ভিত্তি করে তৈরি ওয়ান ইউআই 7 রয়েছে। কোম্পানি এতে 6 বছর পর্যন্ত আপডেট দেবে বলে দাবি করেছে।
ভিভো টি5 5জি ফোনে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক অরিজিনওএস 6 তে কাজ করে।
মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি হ্যালো ইউআই-তে চলে। মটোরোলা ফোনের জন্য তিনটি ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেটের দাবি করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে 50MP প্রাইমারি + 12MP আল্ট্রা-ওয়াইড + 5MP ম্যাক্রো, এবং সেলফি ক্যামেরা হিসেবে 12MP পাওয়া যাবে।
ভিভো টি5 5জি ফোনে OIS এবং EIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সোনি IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। অটোফোকাস সহ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এছাড়া মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের রিয়ারে প্রাইমারি ক্যামেরা 50MP (সোনি সেন্সর সহ) এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, আর সামনে সেলফির জন্য রয়েছে হাই রেজোলিউশনের 32MP ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
পাওয়ার দিতে ভিভো টি5 5জি ফোনে দেওয়া হয়েছে 7050mAh বড় ব্যাটারি এবং 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।
মোটোরোলা এজ 70 ফিউশন: এতে 7000mAh এর বড় সিলিকন-কার্বন ব্যাটারি পাওয়া যাবে। এটি 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসে। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের বেস মডেলের দাম শুরু হয় 30,999 টাকা থেকে।
8GB RAM+128GB = 30,999 টাকা
12GB+256GB = 34,999 টাকা
12GB+512GB = 36,999 টাকা
ভিভো টি5 5জি ফোনের দাম শুরু হয় 34,999 টাকা থেকে। এই দামে ফোনের বেস মডেল 6GB RAM + 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এই দামে 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেলের দাম 44,999 টাকা। ফোনের টপ ভ্যারিয়্যান্ট 12GB RAM + 256GB স্টোরেজও রয়েছে যার দাম 49,999 টাকা।
অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 31,999 টাকা দামে লিস্ট করা। তবে এই ফোনের MRP 49,999 টাকা। তবে বলে দি যে ডিল প্রাইস সীমিত সময়ের জন্য হয়। তাই, ফোনের দামে বদল হতে পারে। এছাড়া থাকছে ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাক। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।