সস্তা বাজেটের Redmi 13C লঞ্চ, রয়েছে 5000mAh ব্যাটারি, 50MP ট্রিপল ক্যামেরা, দাম জানেন কত?
Xiaomi এর তরফে বাজারে নিয়ে আসা হয়েছে Redmi 13C
লেটেস্ট ফোনটি 8GB RAM, 50MP ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া হয়েছে
রেডমি 13C সম্প্রতি Amazon সাইটে দেখা গিয়েছিল
Redmi 13C বাজারে নিয়ে আসা হয়েছে । লেটেস্ট ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি নাইজেরিয়া মার্কেটে চালু করেছে। লেটেস্ট Redmi 13C ফোনে 8GB RAM, 50MP ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া হয়েছে। নতুন ফোনটি আগামী কয়েক দিনে ভারতের বাজারেও আসতে পারে বলে আশা করা হচ্ছে।
রেডমি 13C সম্প্রতি Amazon সাইটে দেখা গিয়েছিল। সেখানে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়ে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনটি কী কী ফিচার নিয়ে হাজির হয়েছে।
Redmi 13C দাম
রেডমি ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট নাইজেরিয়ায় লঞ্চ হয়েছে। ফোনের 4GB এবং 128GB স্টোরেজ মডেলের দাম 98,100 নাইজেরিয়ান নাইরা (প্রায় 10,000 টাকা) রাখা হয়েছে। ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 108,100 নাইজেরিয়ান নাইরা (প্রায় 11,000 টাকা) রাখা হয়েছে। ফোনটি কালো এবং ক্লোভার সবুজ রঙে লঞ্চ করা হয়েছে।
Redmi 13C স্পেসিফিকেশন
রেডমি 13C ফোনের স্পেসিফিকেশনের কথা বললে, ফোনে রয়েছে বড় স্ক্রিন 6.74 ইঞ্চি HD+ ডিসপ্লে, যা LCD প্যানেল সহ আসে। এছাড়া, 90Hz রিফ্রেশ রেট এবং 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট রয়েছে।
পারফরম্যান্স এর জন্য MediaTek Helio G85 SoC প্রসেসরে কাজ করবে এই ফোন।
রেডমি ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এছাড়া 4GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। রেডমি 13C সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই Redmi ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। বড় ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য, এতে রয়েছে 18W ফাস্ট চার্জিং প্রযুক্তি।