Realme launches Realme P4s 5G smartphone with 8000mAh battery in India Price sale specs
রিয়েলমি ভারতে তার একটি আরও নতুন স্মার্টফোন Realme P4s 5G লঞ্চ করেছে। এই সিরিজে এর আগেও স্মার্টফোন রয়েছে। নতুন ফোনটি P4 Series এর আওতায় আসে। রিয়েলমি পি4এস ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra চিপসেট এবং এর সাথে একটি Hyper Vision+ AI চিপ ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসে 8000mAh এর ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন রিয়েলমি পি4এস ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দামে কথা বললে, রিয়েলমি পি4এস ফোনের বেস মডেল 8GB RAM+128GB স্টোরেজের দাম 34,999 টাকা। এছড়া ফোনের 8GB + 256GB স্টোরেজের দাম 37,999 টাকা এবং টপ-এন্ড মডেল 12GB RAM+256GB স্টোরেজের দাম 41,999 টাকা রাখা হয়েছে।
এটি Titanium Grey এবং Electric Cyan রঙের বিকল্পে পাওয়া যাবে। ফোনের বিক্রি 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে। লঞ্চ অফারের মধ্যে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই (EMI)-এর মতো সুবিধা।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি4এস ফোনে 6.78 ইঞ্চির 1.5K Samsung M14 AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 6500 নিট পর্যন্ত অফার করে।
প্রসেসর হিসেবে, এটি MediaTek Dimensity 7400 Ultra চিপসেট এবং Hyper Vision+ AI চিপসেটে কাজ করে। ডিভাইসটি Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 6.0-তে চলে।
ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এতে IP69, IP68 এবং IP66 রেটিং রয়েছে। লেটেস্ট ফোনটি Realme UI 7.0 এর সাথে আসে, যা Android 16 ভিত্তিক কাজ করে। কোম্পানির দাবি করেছে যে ফোনে 3 বছরের OS আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
প্রসেসর হিসেবে এতে অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultra চিসপেট পাওয়া যাবে। এটি 12GB LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। ফোনের হিট কন্ট্রোল করতে AirFliow ভেপার চেন্বর কুলিং সলিউশন পাওয়া যাবে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, পি4এস 5জি ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারসহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.4 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: একধাপে 29 হাজার টাকার সস্তায় কেনা যাবে 200MP ক্যামেরা সহ Samsung Galaxy প্রিমিয়াম স্মার্টফোন
কানেক্টিভিটি সুবিধার মধ্যে ডুয়াল 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এবং GPS দেওয়া। রিয়েলমি-র এই ফোনটিতে 8000mAh এর ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 28 মিনিটেই ব্যাটারিটি 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।