Jio 5G vs Airtel 5G: সবেচেয়ে সস্তা বেস 5G প্রিপেইড প্ল্যানে জিও নাকি এয়ারটেল, কে দিচ্ছে কম দামে বেশি সুবিধা

Jio 5G vs Airtel 5G: সবেচেয়ে সস্তা বেস 5G প্রিপেইড প্ল্যানে জিও নাকি এয়ারটেল, কে দিচ্ছে কম দামে বেশি সুবিধা

Reliance Jio এবং Bharti Airtel দেশের দুটি বড় টেলিকম কোম্পানি। আপনি যদি 5G পরিষেবা সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে জিও এবং এয়ারটেল সবচেয়ে সেরা বিকল্প হবে। কারণ সারা দেশজুড়ে এদের পরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে জিওর ক্ষেত্রে, প্রতিটি গ্রাহকই কোম্পানির 5G SA অর্থাৎ স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচারের সাথে যোগ রয়েছে। আপনি যদি সেরা 5জি অভিজ্ঞতা চান তবে বর্তমানে জিও এবং এয়ারটেল এই দুটি কোম্পানি এগিয়ে রয়েছে। এখানে আমরা জিও এবং এয়ারটেল এর সেই সব বেস প্ল্যানের তুলনা করব, যেতে 5জি পরিষেবা দেওয়া হয়। এই রিচার্জগুলির মধ্যে জিওর প্ল্যানের দাম 198 টাকা এবং এয়ারটেল প্ল্যানের দাম 349 টাকা। আসুন এই

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিলায়েন্স জিও-র এই প্ল্যানের দাম 198 টাকা এবং ভারতী এয়ারটেলের প্ল্যানটির দাম ৩৪৯ টাকা। আসুন, এই প্ল্যানের সম্পূর্ণ সুবিধাগুলো দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ নতুন Realme 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, 144Hz AMOLED ডিসপ্লে সহ আর কী থাকবে ফিচার জানুন

Jio 198 টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিওর 198 টাকার প্রিপেইড প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং 2GB ডেটা প্রতিদিন হিসেবে পাওয়া যায়। কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড 5জি ডেটা অফার করে। কোম্পানি এতে 14 দিনের সার্ভিস ভ্যালিডিটি দেয়। এই প্ল্যানে 5জি ডেটার কোনো লিমিট রাখা হয়েনি।

198 টাকার এই প্ল্যানের সাথে JioTV এবং JioAICloud এর মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। আপনি MyJio অ্যাপ থেকে এই সুবিধাগুলো দেখে নিতে পারেন।

Airtel 349 টাকার প্রিপেইড প্ল্যান

ভারতী এয়ারটেল এর 349 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 এসএমএস এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়। জিওর প্ল্যানের তুলনায় এতে ডেটার পরিমাণ কম হলেও, এর ভ্যালিডিটি বেশি। এয়ারটেলের 349 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতেও গ্রাহকদের জন্য আনলিমিটেড 5জি ডেটার সুবিধা রয়েছে।

তবে 5জি ডেটা ব্যবহারের ক্ষেত্রে প্রতি 30 দিনে 300 জিবির একটি লিমিট করা হয়েছে। এছাড়া গ্রাহকরা 12 মাসের জন্য Adobe Express Premium এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। পাশাপাশি, এই প্ল্যানের সাথে অ্যাপল মিউজিক এর সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত থাকে, যা একবারের জন্য বিনামূল্যে পাওয়া যায়।

আরও পড়ুন: কনফার্ম আগামী মাসে এই দিন ভারতে লঞ্চ হবে নতুন Vivo T5 5G স্মার্টফোন, থাকবে 7050mAh ব্যাটারি

জিও নাকি এয়ারটেল কোন প্ল্যানটি ভালো?

আপনি যদি বেশি ভ্যালিডিটির সুবিধা চান, তবে এয়ারটেলের 349 টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। আর যদি আনলিমিটেড 5জি ডেটা ব্যবহারের সুবিধা চান, তবে 198 টাকার প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile