Realme 15 5G vs Nothing Phone 3a vs Redmi Note 17 5G Price camera performance battery compare
সম্প্রতি ভারতীয় বাজারে Redmi Note 17 5G লঞ্চ হয়েছে, যা Realme 15 5G এবং Nothing Phone 3a ফোনের সাথে প্রতিযোগিতা করবে। রেডমি নোট 17 5জি ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া, রিয়েলমি 15 5জি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 7300 Energy প্রসেসর এবং নাথিং ফোন 3এ ফোনটি কাজ করে অক্টা-কোর Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর। রেডমি নোট 17 5জি, রিয়েলমি 15 5জি এবং নাথিং ফোন 3এ তিনটি স্মার্টফোনই 30 হাজার টাকার বাজেটে আসে। এখানে আমরা এই তিনটি ফোনের দাম থেকে স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করে দেখবো।
দামের কথা বললে, রেডমি নোট 17 5জি ফোনটি দুটি স্টোরেজ মডেলে আনা হয়েছে।
পাশাপাশি, রিয়েলমি 15 5জি ফোনটিও দুটি স্টোরেজ মডেলে আসে।
এছাড়া নাথিং ফোন 3এ ফোনটিও দুটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে।
ডিসপ্লে এবং রেজোলিউশন
ফিচারের কথা বললে, রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 6.9-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2396×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 1800 নিটস।
পাশাপাশি, রিয়েলমি 15 5জি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির Full HD+ কার্ভড AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2800×1280 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 6500 নিটস।
অন্যদিকে, নাথিং ফোন 3এ-তে রয়েছে 6.77-ইঞ্চির FHD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2392 পিক্সেল, রিফ্রেশ রেট 30-120Hz অ্যাডাপ্টিভ এবং পিক ব্রাইটনেস 3000 নিটস।
আরও পড়ুন: Pixel 11 লঞ্চের আগে সস্তা হয় গেল Google Pixel 10, Flipkart সেলে দুর্দান্ত ছাড়
Power. Endurance. An experience built to go the distance.
— Redmi India (@RedmiIndia) August 12, 2026
All-new #REDMINote17 #mAhsterEdition is now on sale, starting at ₹24,999*.
Make the #mAhsterOfStrength yours today!
Buy Now: https://t.co/vY1gVgO5QY pic.twitter.com/wXlsOJsnED
প্রসেসর
পারফরম্যান্সের জন্য রেডমি নোট 17 5জি ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসরে কাজ করে।
এদিকে, রিয়েলমি 15 5জি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 7300 Energy প্রসেসর।
পাশাপাশি, নাথিং ফোন 3এ ফোনে দেওয়া হয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টাম হিসেবে রেডমি নোট 17 5জি ফোনটি Android 16-ভিত্তিক HyperOS 3-এর সাথে আসে।
এদিকে, রিয়েলমি 15 5জি চলে Android 15-ভিত্তিক Realme UI 6.0 অপারেটিং সিস্টামে।
আর নাথিং ফোন 3এ চলে Android 15-ভিত্তিক Nothing OS 3.1-এ।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য, রেডমি নোট 17 5জি ফোনে f/1.8 অ্যাপারচারসহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য রেডমি নোট 17 5জি ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
অন্যদিকে, রিয়েলমি 15 5জি ফোনটি আসে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এদিকে, রিয়েলমি 15 5জি ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যদিকে, নাথিং ফোন 3এ ফোনের পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 8000mAh এর ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, রিয়েলমি 15 5জি মডেলে রয়েছে 7000mAh এর ব্যাটারি যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আর নাথিং ফোন 3এ-তে রয়েছে 5000mAh এর ব্যাটারি, যা 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কানেক্টিভিটি অপশন
কানেক্টিভিটি ফিচার হিসেবে, রেডমি নোট 17 5জি তে 5G, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1 এবং USB Type-C পোর্ট রয়েছে।
অন্যদিকে, রিয়েলমি 15 5জি ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS এবং একটি USB Type-C পোর্ট।
অন্যদিকে, নাথিং ফোন 3এ ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, একটি USB Type-C পোর্ট এবং NFC সুবিধা।