Pixel 11 লঞ্চের আগে সস্তা হয় গেল Google Pixel 10, Flipkart সেলে দুর্দান্ত ছাড়
Flipkart সাইটে বর্তমানে Freedom Sale চলছে, যেখানে স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট সেলে এমনই একটি স্মার্টফোন ডিল সবার নজর কেড়েছে। আমরা কথা বলছি Google Pixel 10 স্মার্টফোনের যা আসল দাম থেকে অনেক সস্তায় কেনা যাবে। ফ্লিপকার্ট সেলে 5000 টাকার বেশি ছাড়ে গুগল পিক্সেল 10 ফোনটি কেনা যাবে, যা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।
Surveyআগামীকাল, 12 আগস্ট গুগল তাদের নতুন Pixel 11 লঞ্চ করতে চলেছে। তবে এই লঞ্চের ঠিক আগেই ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল 10 ফোনের দাম 79,999 টাকা থেকে কমিয়ে 74,999 টাকা করা হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যাংকের অফার এবং পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করার সুবিধা কাজে লাগিয়ে আপনি আরও কম দামে এই ফোনটি কিনতে পারবেন।
Google Pixel 10 ফোনের ওপর ছাড়
গুগল ফ্লিপকার্টে 12 জিবি RAM ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম 74,999 টাকায় লিস্ট করেছে। তবে এর আসল দাম 79,999 টাকার চেয়ে কম। আসল দামের ওপর সরাসরি 5000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া, নির্দিষ্ট কিছু ICICI বা HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি আরও 5000 টাকা কম করতে পারবেন, যার ফলে ফোনের দাম কমে দাঁড়াবে 69,999 টাকা।
পাশাপাশি একটি বিশেষ এক্সচেঞ্জ অফারও রয়েছে, যেখানে ফ্লিপকার্ট 59,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে। তবে এক্সচেঞ্জ বোনাস আপনার ফোনের অবস্থা এবং মডেলের ওপর নির্ভর করবে।
গুগল পিক্সেল 10 ফোনের স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে, গুগল পিক্সেল 10 ফোনে রয়েছে 6.3 ইঞ্চির অ্যাকচুয়া (Actua) ওএলইডি ডিসপ্লে। এটি 120Hz পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি শক্তিশালী গুগল টেনসর জি5 প্রসেসর দ্বারা চালিত এবং এতে 12 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
আরও পড়ুন: Amazon Sale: 8000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল 7000 টাকা সস্তা, রয়েছে Snapdragon প্রসেসর
ক্যামেরার ক্ষেত্রে, ফোনে ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে। এর মধ্যে আছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 5x অপটিক্যাল জুম সুবিধাসহ 10.8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। ফোনটিতে রয়েছে 4970mAh ব্যাটারি এবং এটি 30W ফাস্ট ওয়্যারড চার্জিংয়ের পাশাপাশি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ডিভাইসে আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 রেটিং এবং AI ফিচার রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
