Amazon Sale: 8000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল 7000 টাকা সস্তা, রয়েছে Snapdragon প্রসেসর

Amazon Sale: 8000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল 7000 টাকা সস্তা, রয়েছে Snapdragon প্রসেসর

বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon সাইটে Great Freedom Sale 2026 চলছে। গ্রেট ফ্রিডম সেল চলাকালীন স্মার্টফোন, ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সে সহ সমস্ত প্রোডাক্টের জিনিসে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। আপনি যদি বড় ডিসপ্লে সহ 5G Smartphone কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। সেল চলাকালীন OnePlus Nord CE6 5G ফোনটি বেস্ট ডিলে কেনা যাবে। নর্ড সিই6 ফোনটি কেন বিশেষ বললে, এতে 8GB RAM, Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং সেগামেন্টের সবচেয়ে দ্রুত টাচ রেসপন্স দেওয়া। এছাড়া ডিভাইসে 8000mAh ব্যাটারি এবং 144Hz 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়া এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। চলুন ওয়ানপ্লাস নর্ড সিই6 ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Nord CE6 ফোনের Amazon ডিসকাউন্ট

আরও পড়ুন: ভারতে 13 অগাস্ট লঞ্চ হবে Google Pixel 11 সিরিজ, লেটেস্ট Tensor G6 চিপ সহ আর কোন ফিচার জানুন

HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের EMI পেমেন্টে 1250 টাকা পর্যন্ত এবং অ্যামাজন Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 1049 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, যার ফলে ফোনটি আরও কম দামে কেনা সম্ভব হবে।

পাশাপাশি একটি বিশেষ এক্সচেঞ্জ অফারও আছে, যার মাধ্যমে আপনি 28,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।

এই দামে কেন কিনবেন ওয়ানপ্লাস নর্ড সিই6 5জি ফোন

স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, ওয়ানপ্লাস নর্ড সিই6 5জি ফোনটি Snapdragon 7s Gen 4 চিপসেটে কাজ করে। এতে একটি রেসপন্সিভ ‘টাচ রিফ্লেক্স’ চিপ ব্যবহার করা হয়েছে, যা টাচ স্যাম্পলিং রেট 3200Hz পর্যন্ত বাড়াতে পারে। ডিভাইসে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ একটি চমৎকার 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে।

ফোনে রয়েছে বিশাল 8000mAh এর ব্যাটারি, যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এর ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। অন্যদিকে সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর সামনের এবং পেছনের দুটি ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে পারে।

আরও পড়ুন: Redmi Note 17 5G vs OnePlus Nord CE6 Lite vs Motorola Edge 70 Fusion: দাম, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile