Redmi Note 17 নাকি OnePlus Nord CE6 Lite নাকি Motorola Edge 70 Fusion: দাম, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা
রেডমি অবশেষে ভারতে তার নোট সিরিজের নতুন Redmi Note 17 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। রেডমি নোট 17 5জি ফোনের প্রতিযোগিতা সরাসরি সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord CE6 Lite এবং Motorola Edge 70 Fusion ফোনের সাথে হবে। তিনটি ডিভাইসে নতুন এবং প্রিমিয়াম ফিচার রয়েছে। একদিকে রেডমি নোট 17 ফোনে বড় ডিসপ্লে এবং ব্যাটারির ক্ষমতার ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস দ্রুততর রিফ্রেশ রেট এবং পাওয়ারফুল চিপসেট অফার করে এবং মোটোরোলা ফোনে পাওয়া যাবে প্রিমিয়াম কার্ভড অ্যামোলেড প্যানেল এবং ভার্সটাইল ক্যামেরা সেটআপ। আপনার টাকা কোন ফোনে খরচ করা উচিত, সেই কথা মাথায় রেখে আমার রেডমি নোট 17, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট এবং মটোরোলা এজ 70 ফিউশন ফোনের দাম থেকে স্পেসিফিকেশনের তুলনা করে দেখবো।
SurveyRedmi Note 17 vs OnePlus Nord CE6 Lite vs Motorola Edge 70 Fusion ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে
নতুন রেডমি নোট 17 ফোনে দেওয়া হয়েছে 7 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে। সাথে ফোনে 120Hz রিফ্রেশ এডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 1800 নিট পিক ব্রাইটনেস থাকছে।
ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে দেওয়া হয়েছে 6.72-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যা 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 680 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
অন্যদিকে, মোটোরোলা ফোনের ডিসপ্লেতে থাকছে 6.78-ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন যা 144Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ আসে।

প্রসেসর
প্রসেসর হিসেবে রেডমি নোট 17 5জি ফোনে 4nm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ডিভাইসে 8GB পর্যন্ত RAM পাওয়া যাবে।
আর ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর।
পাশাপাশি, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেটে কাজ করে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা 2x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এর তুলনায় ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা EIS সাপোর্ট সহ এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা।
পাশাপাশি, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে 50MP এর Sony LYTIA 710 মেইন ক্যামেরা OIS সহ আসে। যার সাথে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ক্ষমতা
নতুন রেডমি নোট 17 5জি ফোনে বিশাল 8000mAh ব্যাটারি অফার করেছে কোম্পানি। এটি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে রয়েছে বড় 7000mAh এর বিশাল ব্যাটারি, যা 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Flipkart Freedom Sale 2026: বাড়িকে সিনেমা হল বানিয়ে দেবে 65 ইঞ্চির Smart TV, মিলবে দেদার ছাড়
ভারতে রেডমি নোট 17 নাকি ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট নাকি মটোরোলা এজ 70 ফিউশন ফোনের দাম কত
দামের কথা বললে, রেডমি নোট 17 5জি ফোনটি দুটি RAM ভ্যারিয়্যান্টে আসে। রেডমি নোট 17 ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনটি 20,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল, তবে দাম বাড়ার ফলে বর্তমানে ফোনটি 25,999 টাকা দামে বর্তমানে বিক্রি হচ্ছে। এছাড়া মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি 26,999 টাকার শুরুর দামে বাজারে আনা হয়েছিল।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
