Poco M8 Power vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা
Smartphones Under 30000: পোকো সম্প্রতি ভারতে নতুন Poco M8 Power স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা Vivo T5x 5G এবং OnePlus Nord CE6 Lite এর সাথে প্রতিযোগিতা করবে। পোকো এম8 পাওয়ার ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ভিভো টি5এক্স ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Turbo এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর। এখানে আমরা পোকো এম8 পাওয়ার, ভিভো টি5এক্স 5জি এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের দাম থেকে শুরু করে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারির তুলনা করে দেখবো। এই তিনটি ফোনে কোনটি সেরা।
Surveyভারতে Poco M8 Power vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite ফোনের দাম কত এবং স্টোরেজ
দামের কথা বললে, পোকো এম8 পাওয়ার ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে।
- 6GB+128GB = 24,999 টাকা
- 8GB+128GB = 27,999 টাকা
এর পাশাপাশি, ভিভো টি5এক্স 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে।
- 6GB+128GB = 24,999 টাকা
- 8GB+128GB = 27,999 টাকা
- 8GB+256GB = 30,999 টাকা
অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনটিও তিনটি মডেলে আসে।
- 6GB+128GB = 25,999 টাকা
- 8GB+128GB = 27,999 টাকা
- 8GB+256GB = 30,999 টাকা
পোকো এম8 পাওয়ার নাকি ভিভো টি5এক্স 5জি নাকি ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং রেজোলিউশন
নতুন পোকো এম8 পাওয়ার ফোনে রয়েছে 6.83-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2396×1080 পিক্সেল। এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে 6.76-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2344×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে দেওয়া হয়েছে 6.72-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যা 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 680 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য পোকো এম8 পাওয়ার ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর দ্বারা চালিত। ভিভো টি5এক্স 5জি ফোনে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে, আর ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর।
অপারেটিং সিস্টেম
লেটেস্ট পোকো এম8 পাওয়ার ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 3-এ চলে। ভিভো টি5এক্স 5জি চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট চলে Android 16-ভিত্তিক OxygenOS 16-এ।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য পোকো এম8 পাওয়ার ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ভিভো টি5এক্স 5জি ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা EIS সাপোর্ট সহ এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা
সেলফি ও ভিডিও কলের জন্য পোকো এম8 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভিভো টি5এক্স 5জি ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনেও একই কাজের জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি
কানেক্টিভিটি ফিচার হিসেবে পোকো এম8 পাওয়ার ফোনে রয়েছে 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1 এবং একটি USB Type-C পোর্ট। ভিভো টি5এক্স 5জি মডেলে রয়েছে 5G, Wi-Fi, Bluetooth, ডুয়াল-সিম সুবিধা, GPS এবং একটি USB Type-C পোর্ট। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Flipkart Freedom Sale এর ডিল, মাত্র 12999 টাকায় কেনা যাবে Motorola 5G স্মার্টফোন
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে পোকো এম8 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 8000mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি, যা 45W ওয়্যারড চার্জিং এবং 22.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। পোকো এম8 পাওয়ার মডেলে রয়েছে 7200mAh-এর ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
