Realme 12 Pro Plus 5G: 32MP সেলফি ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন সহ নতুন রিয়েলমি ফোন লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার

Realme 12 Pro Series 5G অবশেষে ভারতে লঞ্চ হয়েছে। এই সিরিজে দুটি নতুন স্মার্টফোন Realme 12 Pro 5G এবং Realme 12 Pro Plus 5G চালু করেছে। কোম্পানি রিয়েলমি 12 প্রো প্লাস ফোনটিকে নেক্সট-জেন ইমেজরি ফ্ল্যাগশিপ হিসাবে বাজারে নিয়ে এসেছে, যা পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি প্রকাশ করেছে। এটি ফুল-ফোকাল-লেন্থ জুম অফার করে।
Realme 12 Pro Plus 5G : ভারতে কত দাম
রিয়েলমি ফোনের বেস মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে। এটি 29,999 টাকায় কেনা যাবে। এছাড়া 8GB RAM+256GB মডেলটি 31,999 টাকায় বিক্রি হবে। পাশাপাশি, 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ মডেলটি 33,999 টাকায় কেনা যাবে।
স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং রিয়েলমি অফিসিয়াল সাইট থেকে 6 ফেব্রুয়ারি থেকে বিক্রি হবে। তবে কোম্পানি ফোনের আর্লী সেলের ঘোষনা করেছে।
Realme 12 Pro+ 5G: স্পেসিফিকেশন কী কী
রিয়েলমি ফোনে 6.7-ইঞ্চি OLED স্ক্রিন সহ 2412x1080 (FHD+) এর রেজোলিউশন অফার করা হয়েছে। এই ফোনটি 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ আসে।
এটি শক্তিশালী Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করবে।
অপটিক্সের ক্ষেত্রে, স্মার্টফোনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের পিছনে 50MP মেন সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া, 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সের সাথে কাজ করবে। এটি OIS সাপোর্ট সহ 120X Zoom সাপোর্ট করে।
Picture this - crisp details, perfect lighting and better than any competitor in the segment! 📷
— realme (@realmeIndia) January 29, 2024
Join the live stream: https://t.co/HFicPjJI71#realme12ProPlus5G #realme12Pro5G #BeAPortraitMaster pic.twitter.com/OtWbnxbqQm
ফোনের ফ্রন্টে 32MP সোনি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 90 ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।
রিয়েলমি 12 প্রো প্লাস ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে।
ডিভাইসটি তিনটি স্টাইলিশ কালার অপশনে কেনা যাবে - সাবমেরিনার ব্লু, নেভিগেটর বেইজ এবং ভারতীয় বাজারের জন্য একটি এক্সক্লুসিভ এক্সপ্লোরার রেড ভ্যারিয়্যান্ট।

