6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Moto G24 Power লঞ্চ হবে এই দিন, দেখুন টিজার
Motorola তার G-Series স্মার্টফোন Moto G24 Power ফোনের লঞ্চের তারিখ ঘোষনা করে দিয়েছে
কোম্পানি তার আপকামিং স্মার্টফোন সম্পর্কে সোশ্যাল মিডিয়া এবং Flipkart সাইটে ডিটেল শেয়ার করেছে
এই নতুন স্মার্টফোনটি 30 জানুয়ারি ভারতে আনা হবে

Motorola তার G-Series স্মার্টফোন Moto G24 Power ফোনের লঞ্চের তারিখ ঘোষনা করে দিয়েছে। এই নতুন স্মার্টফোনটি 30 জানুয়ারি ভারতে আনা হবে। কোম্পানি তার আপকামিং স্মার্টফোন সম্পর্কে সোশ্যাল মিডিয়া এবং Flipkart সাইটে ডিটেল শেয়ার করেছে।
মোটোরোলার নতুন স্মার্টফোনে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ একগুচ্ছ ফিচার অফার করবে। আসুন জেনে নেওয়া যাক মোটো G42 পাওয়ার ফোনে কী থাকবে।
Moto G24 Power স্পেসিফিকেশন
মোটোরোলা এর এই স্মার্টফোনের ফিচারের কথা বললে, এটি আল্ট্রা প্রিমিয়াম ডিজাইন সহ আসবে। ডিসপ্লেতে এতে বড় 6.6-ইঞ্চি স্ক্রিন দেওয়া হবে। এতে একটি পাঞ্চ হোল কাট আউট ডিজাইন দেখা যাবে।
Want to experience the true power? Get ready for #MotoG24Power !
— Motorola India (@motorolaindia) January 24, 2024
Launching 30th January @Flipkart , https://t.co/azcEfy2uaW, and all leading retail stores.#DikheMastChaleZabardast pic.twitter.com/OtyHCd8zjm
ফোনে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর হেলিও G85 চিপসেট অফার করছে কোম্পানি। এছাড়া গ্রাফিক্সের জন্য Mali G52 MP2 GPU পাওয়া যাবে।
স্টোরেজ হিসেবে এতে দুটি অপশন পাওয়া যাবে। যার মধ্যে 4GB এবং 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটো 24 পাওয়ার ফোনে 6000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং দেওয়া হবে।
মোটোরোলা এর আপকামিং ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।


