ভারতের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel এর কাছে বিভিন্ন ধরণের প্রিপেইড প্ল্যান (Airtel Prepaid Plan) রয়েছে। নানা বাজেটে আলাদা চাহিদা অনুযায়ী কোম্পানি তার গ্রাহকদের মাসিক থেকে বার্ষিক রিচার্জ অফার করে। এয়ারটেল এর কাছে এমনই একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা 90 দিনের ভ্যালিডিটি অফার করে।
Survey
✅ Thank you for completing the survey!
এয়ারটেল তার গ্রাহকদের 90 দিনের ভ্যালিডিটি সহ একটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম 779 টাকা। তবে বলে দি যে এটি কোম্পানির কোনো নতুন প্ল্যান নয়। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড 5G সুবিধা দেওয়া হয়ে। আসুন এই প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
এয়ারটেলের 90 দিনের প্রিপেইড প্ল্যান 779 টাকায় আসে। এতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা সুবিধা পাবেন। এছাড়া থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা।
Airtel 90 Days Prepaid Plan
Airtel Thanks সুবিধাতে Apollo 24|7 সার্কেল, বিনামূল্যে HelloTunes, Wynk Music এবং আনলিমিটেড 5G ডেটা রয়েছে। দেশে সমস্ত গ্রাহকরা এই প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারবেন। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 64 Kbps হয়ে যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile