আপনি যদি কম দামে একটি প্রিমিয়াম স্মার্টফোন (Premium Smartphone) কেনার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন সুযোগ। OPPO Reno 8T ফোনটি এই বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল।
Survey
✅ Thank you for completing the survey!
ওপ্পো স্মার্টফোনে 120Hz ডিসপ্লে, Snapdragon 695 5G চিপসেট এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে। দুর্দান্ত স্পেসিফিকেশন সহ OPPO Reno 8T ফোনটি অফারে 50 শতাংশ এর বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি এই ফোনটি কিনবেন ভাবছেন, তবে এটাই সুবর্ণ সুযোগ।
ওপ্পো রেনো 8T ফোনটি 29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে দিওয়ালি অফারে এই ফোনটি মাত্র 12,675 টাকায় বিক্রি করা হচ্ছে। এর মানে ফোনে 67.27 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
OPPO Reno 8T ফোনে বাম্পার ছাড়
এছাড়া গ্রাহকরা IDFC Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি কিনলে 750 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট নিতে পারেন। বলে দি যে ওপ্পো রেনো 8T ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাকের দুটি রঙের বিকল্পে আসে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile