Oppo F33 5G sale starts in India Price offers features and specs
ওপ্পো এর মিড-রেঞ্জ স্মার্টফোন Oppo F33 5G এর আজ থেকে বিক্রি শুরু হয় গেছে। ওপ্পো এফ33 5জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওপ্পো এফ33 5জি ফোনটি 7000mAh ব্যাটারি সাপোর্ট করে। আজ 29 এপ্রিল থেকে ওপ্পো এফ33 5জি ফোনের বিক্রি শুরু হয় গেছে, যা ছাড় সহ কেনা যাবে। চলুন ওপ্পো এফ33 5জি ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
দামের কথা বললে, ওপ্পো এফ33 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি 31,999 টাকায় কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+128GB মডেলের দাম 34,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। আজ থেকে এই স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং Amazon সহ কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।
আরও পড়ুন: IPL ম্যাচ দেখতে করতে হবে না খরচ, Jio দিচ্ছে 500 টাকার কম দামে একগুচ্ছ ডেটা, আনলিমিটেড কলিং
ফিচারের কথা বললে, ওপ্পো এফ33 5জি ফোনে রয়েছে 6.57- ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এটি 1400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও, এটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসে।
প্রসেসর হিসেবে ডিভাইসটি MediaTek Dimensity 6360 MAX চিপসেটে কাজ করে, যার সাথে পেয়ার করা হয়েছে Mali-G57 MC2 GPU । এতে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ পর্যন্ত পেয়ার করা। এই ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 16-এ চলে।
আরও পড়ুন: Voter card নেই? চিন্তা নেই! এই 11টি ডকুমেন্টের যেকোনো একটি থাকলেই দিতে পারবেন ভোট
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, ওপ্পো এফ33 5জি ফোনের রিয়ারে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য এতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে এই ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।