12GB RAM সহ অবিশ্বাস্য 5G Phone আনল OPPO, মাত্র 21 হাজার টাকায় 512GB স্টোরেজ
ওপ্পো তরফে OPPO A2 5G ফোনটি লঞ্চ করেছে
RAM এবং স্টোরেজ হিসেবে ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে, যা 12GB RAM সহ আসে
ফোনের বেস মডেলটি 12GB + 256GB স্টোরেজের দাম CNY 1699 (প্রায় 19,700) টাকায় কেনা যাবে
5G Phone কেনার কথা ভাবছেন, তবে বাজারে এসে গিয়েছে একদম লেটেস্ট OPPO ফোন। কোম্পানি তরফে OPPO A2 5G ফোনটি লঞ্চ করেছে। লেটেস্ট ফোনটি Oppo A-Series এর আওতায় আনা হয়েছে। নতুন ফোনে 6.7-ইঞ্চি বড় ডিসপ্লে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।
আসুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।
OPPO A2 5G ফোনের দাম কত
চিনে লঞ্চ হওয়া নতুন ওপ্পো এ২ ৫জি ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে-ব্ল্যাক, গ্রিন এবং পার্পল। RAM এবং স্টোরেজ হিসেবে ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে, যা 12GB RAM সহ আসে।
ফোনের বেস মডেলটি 12GB + 256GB স্টোরেজের দাম CNY 1699 (প্রায় 19,700) টাকায় কেনা যাবে। তবে ফোনের 12GB+512GB স্টোরেজ অপশনের দাম CNY 1799 (প্রায় 20,500 টাকা) রাখা হয়েছে। স্মার্টফোনটি আপাতত প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে এবং এটি 6 নভেম্বর থেকে চিনে বিক্রি করা হবে।
OPPO A2 5G ফোনের স্পেসিফিকেশন কী পাওয়া যাবে
ওপ্পো ফোনে 6.72-ইঞ্চি ফুল HD+ রেজোলিউশন ডিসপ্লে , 90Hz রিফ্রেশ রেট এবং 680 নিট্স ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে।
ওপ্পো ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 প্রসেসর সহ আসে। ফোনে 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
ফোনটি Android 13 ভিত্তিক আউট অফ দ্য় বক্স Color OS 13.1 অপারেটিং সিস্টামে কাজ করে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো A2 5G ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যা 50 মেগাপিক্সেলে প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের লেন্স দেওয়া।
ফোনে পাওয়ার দিতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।