Motorola ভারতে লঞ্চ 7000mAh ব্যাটারি এবং Extreme AMOLED ডিসপ্লে সহ নতুন 5G স্মার্টফোন
মোটোরোলা আজ ভারতে তার মিড-রেঞ্জ বাজেটে Motorola Edge 70 Neo লঞ্চ করেছে। মোটোরোলা এজ 70 নিও ফোনে ফিচার হিসেবে রয়েছে 1.5K 144Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 7s Gen 3 প্রসেসর, 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি। নতুন মোটোরোলো ফোনে মজবুত ডিজাইন এবং স্টাইলিশ লুক অফার করেছে কোম্পানি। যেই গ্রাহকরা প্রতিদিনের ব্যবহারের জন্য একটি ভাল স্লিক ডিজাইন এবং ভাল ক্যামেরা স্মার্টফোন খুঁজছেন তবে এটি একটি ভাল ডিজাইন। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 নিও ফোনের ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
New Motorola Edge 70 Neo Price In India
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 নিও ফোনের একটি মাত্র ভ্যারিয়্যান্ট আনা হয়েছে। এটি 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল সহ আসে যার দাম 40,999 টাকা।
লঞ্চ অফারের আওতায় মোটোরোলা এজ 70 নিও ফোনে গ্রাহকরা 3000 টাকার ছাড় পেতে পারেন। এছাড়া থাকছে 3000 টাকার অতিরিক্ত ব্যাঙ্ক অফার। যার পরে সীমিত সময়ের জন্য মোটোরোলা এজ 70 নিও ফোনের দাম কমে 34,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Nothing 5G স্মার্টফোন হল সস্তা, Flipkart সাইটে বাম্পার ডিল
ভারতে মোটোরোলা এজ 70 নিও ফোনের বিক্রি 1 ডিসেম্বর দুপুর 12 থেকে Flipkart সাইটে শুরু হবে। এছাড়া ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট থেকেও কেনা যাবে।
মোটোরোলা এজ 70 নিও ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 নিও ফোনে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে, যা Extreme AMOLED ডিসপ্লে সহ আসে। এটি একটি সুপার এইচডি যার রেজোলিউশন 2772 x 1272 পিক্সেল। এটি 144Hz রিফ্রেশ রেট অফার করে। মোটোরোলা দাবি করেছে যে ফোনটি 5200 নিট পিক পর্যন্ত ব্রাইটনেস অফার করে, যা বাইরের আলোতে ফোনের ডিসপ্লেকে সহজে দেখতে দেয়।
নতুন এজ 70 নিও ফোনে ওয়াটার টাচ ফিচারও দেওয়া হয়েছে। এর মানে হলো, ভেজা হাতেও টাচ স্ক্রিনটি ব্যবহার করা যাবে। পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ 70 নিও ফোনে Qualcomm এর Snapdragon 7s Gen 3 চিপসেট রয়েছে। কোম্পানি জানিয়েছে যে, ফোনের সাথে 3টি ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
মোটোরোলা এজ 70 নিও ফোনে মজবুত এবং বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবস্থা দিয়েছে কোম্পানি। প্রথমত, এর ডিসপ্লে কর্নিং Corning Gorilla Glass 7i দিয়ে সুরক্ষিত করা। ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP64 রেটিং সহ আসে।
ক্যামেরার দিকে এগোলে, মোটোরোলা এজ 70 নিও ফোনের পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। মোটোরোলা এজ 70 নিও ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যা OIS সাপোর্ট করে। এতে Sony LYTIA 710 সেন্সর রয়েছে। এর অ্যাপারচার হলো f/1.8। প্রাইমারি ক্যামেরা 30fps-এ 4K UHD ভিডিও রেকর্ড করতে পারে।
একই সাথে, এটি 60fps-এ এফএইচডি ভিডিও রেকর্ড করতে পারে। দ্বিতীয় ক্যামেরাটি হলো একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ভিশন ক্যামেরা। এর অ্যাপারচার f/2.4। তৃতীয় ক্যামেরাটি একটি ডেডিকেটেড 3-ইন-1 লাইট সেন্সর। সেলফির জন্য ফোনে পাওয়া যাবে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 নিও ফোনটি 7000mAh ব্যাটারি সহ আসে যা পুরো দিনে ফোনটি সহজে কাজ করে। কোম্পানি এতে 45W টার্বোপাওয়ার ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। ফোনে 7.5W রিভার্স ওয়্যারড চার্জিংও রয়েছে। এতে বাইপাস চার্জিং ফিচারও পাওয়া যাবে। কোম্পানি বক্সের ভেতরে একটি টার্বোপাওয়ার 45W চার্জার দিচ্ছে। বলা হচ্ছে যে, এর সাহায্যে ফোনটি 85 মিনিটে 100 শতাংশ চার্জ করা যাবে। এছাড়াও, এতে 53 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফের দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Airtel Recharge Plans: মাত্র 185 টাকার শুরুর দামে আনলিমিটেড কলিং সহ পুরো মাসের ভ্যালিডিটি
এতে সাউন্ডের জন্য ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টও অফার করেছে কোম্পানি। এটি ওয়্যারড মোডে হাই-রেজ অডিও সাপোর্ট করে। ফোনে রয়েছে 2টি মাইক্রোফোন।