15 জুলাই ভারতে আসছে Motorola এর পাওয়ারফুল স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি

15 জুলাই ভারতে আসছে Motorola এর পাওয়ারফুল স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি

মোটোরোলা ভারতীয় বাজারে তার নতুন প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 70 Max লঞ্চ করতে চলেছে। কোম্পানি এখন তার নতুন মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের লঞ্চ তারিখ ঘোষণা করেছে। এই ফোনটি কোম্পানির Edge 70 series এর আওতায় আনা হবে। এতে স্লিম ডিসপ্লে বেজেল সহ থাকবে একটি আলাদা ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন, যা এই সিরিজে পুরনো মডেলে দেওয়া কার্ভড ডিসপ্লে থেকে আলাদা। আসুন মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন থেকে ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে কবে লঞ্চ হবে Motorola Edge 70 Max

মোটোরোলা এজ 70 ম্যাক্স আগামী 15 জুলাই দুপুর 12টায় ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের পর ফোনটি মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং সারা দেশের মেইন রিটেইল স্টোরগুলো থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Train Ticket booking: ট্রেনের টিকট বুক করার সময় তথ্য দিয়েছেন, বুকিংয়ের পর কি সংশোধন করা যায়, জানুন রেলের নিয়ম

মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

অফিসিয়াল প্রমোশনাল টিজারে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের পারফরম্যান্স এবং ডিসপ্লে সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ হয়েছে। ডিভাইসে রয়েছে একটি Quad HD+ ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 7000 নিটস পিক ব্রাইটনেস থাকবে। এর ফলে বাইরের আলোতেও ফোনের ডিসপ্লেতে ভাল দেখা যাবে।

প্রসেসর হিসেবে মোটোরোলা ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট অফার করা হয়েছে। এজ 70 ম্যাক্সে থাকবে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

বিভিন্ন লিক থেকে জানা গেছে যে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে 7100mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এর সাথে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি এই সেগামেন্টের প্রথম স্মার্টফোন হবে, যা ওয়্যারলেস চার্জিং সহ আসবে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ 44W চার্জিং সহ 16 জুলাই আসছে Vivo এর নতুন 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile