6500mAh ব্যাটারি সহ 44W চার্জিং সহ 16 জুলাই আসছে Vivo এর নতুন 5G স্মার্টফোন

6500mAh ব্যাটারি সহ 44W চার্জিং সহ 16 জুলাই আসছে Vivo এর নতুন 5G স্মার্টফোন

আপনি যদি Vivo এর নতুন কোনো সস্তা দামের 5G স্মার্টফোন কেনার অপেক্ষায় রয়েছে, তবে সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে। ভিভো নিশ্চিত করেছে যে Vivo T5 Lite 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি জানিয়েছে যে লঞ্চের পর ভিভো টি5 লাইট 5জি ফোনটি Flipkart সাইটে থেকে বিক্রি করা হবে। এছাড়া কোম্পানি টিজ করে আগামী ভিভো টি5 লাইট 5জি ফোনের দুটি স্টাইলিশ কালার অপশন প্রকাশ করে। বলে দি যে এই নতুন ভিভো ফোনটি কোম্পানির Vivo T4 Lite এর আপগ্রেড ভার্সন হবে। এটি বাজেট 5G সেগামেন্টে বেশ কিছু নতুন ফিচার নিয়ে হাজির হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Vivo T5 Lite 5G কবে লঞ্চ হবে?

ভিভো তার নতুন ভিভো টি5 লাইট 5জি ফোনটি 16 জুলাই দুপুর 12টায় ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির অফিসিয়াল টিজারে ফোনের লাইট ব্লু এবং ব্ল্যাক কালার অপশন প্রকাশ করা হয়েছে। বর্তমানে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া তার ওয়েবসাইটে এই ফোনের জন্য ডেডিকেটেড ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই লাইভ করা হয়েছে। কোম্পানি ভিভো টি5 লাইট ফোনের কিছু হার্ডওয়্যার ফিচার সম্পর্কে 11 জুলাই প্রকাশ করা হবে।

আরও পড়ুন: Train Ticket booking: ট্রেনের টিকট বুক করার সময় তথ্য দিয়েছেন, বুকিংয়ের পর কি সংশোধন করা যায়, জানুন রেলের নিয়ম

ভিভো টি5 লাইট ফোনে কী কী ফিচার থাকবে

কোম্পানি নিশ্চিত করেছে যে, ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে থাকবে। এছাড়া, 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে রোদের মধ্যেও স্ক্রিনটি স্পষ্টভাবে দেখা যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, এতে MediaTek Dimensity 6300প্রসেসর ব্যবহার করা হবে। ফোনের স্থায়িত্বের বাড়াতে, ফোনটি মিলিটারি-গ্রেড সহ আনা হবে এবং এতে IP65 রেটিং রয়েছে, যা এটিকে ধুলোবালি এবং জলের ঝাপটা থেকে সুরক্ষিত রাখবে।

সফটওয়্যারের ক্ষেত্রে, ভিভো টি5 লাইট 5জি কোম্পানির নতুন Origin OS 6 অপারেটিং সিস্টামে চলবে। এতে বিভিন্ন এআই (AI) ফিচারও থাকবে, যেমন AI Creation, AI Captions, AI Transcript Assist, AI Documents এবং Private Space।

পাওয়ার দিতে ভিভো টি5 লাইট 5জি ফোনে একটি বড় 6500mAh ব্যাটারি থাকবে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

আরও পড়ুন: 20 হাজার টাকার কম দামে কিনুন Samsung স্মার্টফোন, AMOLED ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি ফোনে সোজা 14 হাজারের ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile