Airtel আনল 350 টাকার কম দামে নতুন প্রিপেইড প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং

HIGHLIGHTS

Airtel একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যার দাম 348 টাকার

কোম্পানির কাছে 1 টাকার বেশি দামে 349 টাকার রিচার্জ প্ল্যান আগে থেকেই রয়েছে

এয়ারটেল এর 348 টাকা এবং 349 টাকার প্ল্যান দুটি একে অপরের থেকে বেশ আলাদা

Airtel আনল 350 টাকার কম দামে নতুন প্রিপেইড প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং

দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel তার গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে। এবারও একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে এয়ারটেল। এয়ারটেল এর নতুন রিচার্জ প্ল্যানের দাম হল 348 টাকা। এই প্ল্যানে কোম্পানি দিচ্ছে প্রতিদিন ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা। আপনার যদি বেশি ডেটার প্রয়োজন হয় তবে এই প্ল্যান হবে একটি ভাল বিকল্প। নতুন এয়ারটেল প্ল্যানটি সমস্ত টেলিকম সার্কেলে আনা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অন্যদিকে, কোম্পানির কাছে 1 টাকার বেশি দামে 349 টাকার রিচার্জ প্ল্যান আগে থেকেই রয়েছে। কোম্পানির 348 টাকা এবং 349 টাকার প্ল্যান দুটি একে অপরের থেকে বেশ আলাদা। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর দুটি প্ল্যানের মেয়াদ, ডেটা এবং বাকি সুবিধা কী রয়েছে।

আরও পড়ুন: সোজা 20 হাজার টাকার ছাড়ে 200MP ক্যামেরা সহ Xiaomi প্রিমিয়াম 5G স্মার্টফোন, সাথে ফটোগ্রাফি কিট প্রো বিনামূল্যে

348 টাকার Airtel প্রিপেইড রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর 348 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS সুবিধা। এই প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি 28 দিনের দেওয়া হয়ে। পুরো ভ্যালিডিটিতে কোম্পানি মোট 56 জিবি ডেটা অফার করছে।

এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে 12 মাসের জন্য অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম, যার দাম প্রায় 4000 টাকা। এতে আরও রয়েছে এয়ারটেল সেফ, যা গ্রাহকদের জন্য একটি নিরাপদ নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করে। সবশেষে, গ্রাহকরা 30 দিনের জন্য বিনামূল্যে হ্যালোটিউনস ব্যবহারের সুযোগও পাবেন।

ভারতী এয়ারটেলের 348 টাকা এবং 349 টাকার প্রিপেইড প্ল্যানের মধ্যে পার্থক্য কী?

ভারতী এয়ারটেলের 349 টাকার প্রিপেইড প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 এসএমএস, প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং আনলিমিটেড 5জি। এতে 30 দিনের জন্য 300 জিবি পর্যন্ত আনলিমিটেড 5জি ডেটা পাওয়া যায়। এর সাথে ছয় মাসের জন্য একটি ফ্রি অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশনও রয়েছে। এই প্ল্যানের প্রতিদিনের খরচ 12.46 টাকা এবং এর সাথে 12 মাসের জন্য অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামও পাওয়া যায়।

349 টাকার প্ল্যানটি তুলনামূলকভাবে ভালো মনে হচ্ছে, কারণ এতে 5জি অ্যাক্সেস পাওয়া যায়। তবে, যেহেতু সব জায়গায় 5জি পাওয়া যায় না, আপনি যদি 4জি ডেটার ওপর বেশি নির্ভর করেন, তাহলে 348 টাকার প্ল্যানটি একটি ভালো বিকল্প।

আরও পড়ুন: Motorola Edge 70 Fusion vs Samsung Galaxy A56 5G: 30 হাজার টাকার বাজেটে কোন মোবাইল ফোনটি সেরা

349 টাকার প্ল্যানটি তুলনামূলকভাবে ভালো মনে হচ্ছে, কারণ এতে 5জি অ্যাক্সেস পাওয়া যায়। তবে, যেহেতু সব জায়গায় 5জি পাওয়া যায় না, আপনি যদি 4জি ডেটার ওপর বেশি নির্ভর করেন, তাহলে 348 টাকার প্ল্যানটি একটি ভালো বিকল্প।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile