Train Ticket booking: ট্রেনের টিকট বুক করার সময় তথ্য দিয়েছেন, বুকিংয়ের পর কি সংশোধন করা যায়, জানুন রেলের নিয়ম

Train Ticket booking: ট্রেনের টিকট বুক করার সময় তথ্য দিয়েছেন, বুকিংয়ের পর কি সংশোধন করা যায়, জানুন রেলের নিয়ম

Train Ticket booking: অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োত যাত্রী তাদের তথ্য ভুল দিয়ে ফেলেন। তবে ভুল তথ্যের কারণে ট্রেনে বিপদে পড়তে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ছিল, যেখানে দাবি করা হয়েছিল যে ট্রেভেল করার সময় একজন যাত্রী ভুল করে নিজের বয়স 1 বছর লিখেছিলেন। পড়ে ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE এই বিষয়টি ধরেন এবং 7000 টাকার জরিমানা করা হয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে এমন ঘটনা সত্যিই ঘটুক বা না-ই ঘটুক, অনেক যাত্রীর মনেই প্রশ্ন জাগে যে IRCTC-তে টিকিট বুক করার সময় যদি ভুল করে বয়স, নাম বা অন্য কোনও তথ্য লিখে ফেলেন, তাহলে কি পরে তা এডিট করা যায়? জেনে নিন ভারতীয় রেলের নিয়ম।

আরও পড়ুন: ফ্রি WiFi ব্যবহার করার সময় এই 8টি ভুল করলে হ্যাক হতে পারে ফোন

Train Ticket booking: অনলাইনে টিকিট বুক করার পর কী তথ্য এডিট বা পরিবর্তন করা যায়?

IRCTC-এর ওয়েবসাইট বা RailOne অ্যাপে একবার টিকিট বুক হয়ে গেলে যাত্রীর বয়স, নাম বা অন্যান্য ব্যক্তিগত তথ্য অনলাইনে পরিবর্তন করার কোনও ব্যবস্থা নেই। যদি এমন কোনও ভুল হয়ে যায়, তাহলে সাধারণত টিকিট বাতিল করে নতুন করে টিকিট বুক করতে হবে।

তবে কিছু ক্ষেত্রে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে সীমিত কিছু পরিবর্তনের আবেদন করা যায়।

বোর্ডিং স্টেশন অনলাইনে বদলানো সম্ভব

যদিও যাত্রীর ব্যক্তিগত তথ্য পরিবর্তনের সুযোগ নেই, তবে বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যায়।

এর জন্য IRCTC-এর ওয়েবসাইট বা RailOne অ্যাপে লগ-ইন করে Booked Ticket History-তে যেতে হবে। সেখান থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী বোর্ডিং স্টেশন পরিবর্তন করা সম্ভব।

যাত্রার তারিখ পরিবর্তন করা যায় না

রেলের নিয়ম অনুযায়ী, একবার টিকিট বুক হয়ে গেলে যাত্রার তারিখ (Journey Date) অনলাইনে বা সাধারণভাবে পরিবর্তন করা যায় না। অন্য তারিখে ভ্রমণ করতে চাইলে পুরনো টিকিট বাতিল করে নতুন করে টিকিট বুক করতে হবে।

নাম বা অন্যান্য তথ্য কীভাবে সংশোধন করবেন?

যাত্রীর নাম বা অন্য কোনও তথ্য পরিবর্তন করতে চাইলে নিকটবর্তী রেলওয়ে রিজার্ভেশন সেন্টারে যেতে হবে। সেখানে টিকিটের প্রিন্ট কপি, বৈধ পরিচয়পত্র (ID Proof) এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অন্য কোনও যাত্রীর নামে টিকিট স্থানান্তর করতে হলে নতুন যাত্রীর পরিচয়পত্র এবং দু’জনের পারিবারিক সম্পর্কের প্রমাণও দেখাতে হতে পারে।

তবে মনে রাখবেন, এই ধরনের পরিবর্তনের আবেদন ট্রেন ছাড়ার অন্তত 24 ঘণ্টা আগে করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে টিকিটে আর কোনও পরিবর্তন করা যায় না।

আরও পড়ুন: WhatsApp হ্যাক হয়েছে? একটি কোডে হবে কাজ, জানুন কীভাবে ফেরত পাবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

কী মনে রাখবেন?

অনলাইনে টিকিট বুক করার সময় নাম, বয়স, লিঙ্গ এবং অন্যান্য তথ্য খুব ভালোভাবে যাচাই করে তবেই বুকিং সম্পূর্ণ করুন। কারণ একবার টিকিট কনফার্ম হয়ে গেলে বেশিরভাগ তথ্য আর অনলাইনে সংশোধন করার সুযোগ থাকে না। ছোট একটি ভুলও পরে বড় সমস্যার কারণ হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile