Flipkart BBD Sale: 7000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Nothing 5G ফোন

HIGHLIGHTS

Flipkart সাইটে চলেছে Big Billion Days Sale 2026, এখানে সস্তায় বিক্রি হচ্ছে Nothing Phone 4a ফোনটি কেনা যাবে

নাথিং ফোন 4এ হলো একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ 5জি স্মার্টফোন, যা শক্তিশালী Snapdragon 7s Gen 4 প্রসেসর, উন্নত গ্লিফ বার ইন্টারফেস এবং দারুণ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসে

সেল চলাকালীন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 4700 টাকার ছাড় পাওয়া যাবে

Flipkart BBD Sale: 7000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Nothing 5G ফোন

আপনি যদি Nothing Phone 4a ফোন কেনার কথা ভাবছেন, তাহলে Flipkart সাইটে চলেছে Big Billion Days Sale 2026, এখানে সস্তায় এই ফোনটি কেনা যাবে। নাথিং গত মাসে ভারতে ফোন 4এ ফোনের বেস মডেল লঞ্চ করেছে। এখন ই-কমার্স সাইটে নাথিং ফোন 4এ ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। নাথিং ফোন 4এ হলো একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ 5জি স্মার্টফোন, যা শক্তিশালী Snapdragon 7s Gen 4 প্রসেসর, উন্নত গ্লিফ বার ইন্টারফেস এবং দারুণ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ডিসকাউন্টের পাশাপাশি, কোম্পানি ব্যাঙ্ক অফারও দিচ্ছে, যার পরে ফোনের দাম আরও কমে যাবে। আসুন নাথিং ফোন 4এ ফোনে পাওয়া ডিল এবং অফারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: How to stop apps tracking: স্মার্টফোনে আপনার লোকেশন ট্র্যাক করছে একাধিক অ্যাপ? সহজেই বন্ধ করুন এই সেটিংস, রইল সম্পূর্ণ পদ্ধতি

Nothing Phone 4a Price and Offers on Flipkart BBD Sale

দামের কথা বললে, নাথিং ফোন 4এ ফোনের 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে 36,999 টাকায় লিস্ট করা হয়েছে । সেল চলাকালীন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 4700 টাকার ছাড় পাওয়া যাবে, ফলে ফোনের আসল দাম কমে 32,299 টাকায় দাড়াবে। ফোন 4এ ফোনের বেস ভ্যারিয়েন্টটি গত মাসে 39,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, যার ফলে এই ফোনটি প্রায় 7700 সস্তায় কেনা যাবে।

Nothing Phone 4a Price and Offers on Flipkart BBD Sale
Nothing Phone 4a Price and Offers on Flipkart BBD Sale

নাথিং ফোন 4এ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিজাইন হিসেবে, ফোনে নাথিং-এর সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। এর ব্যাক প্যানেলে নতুন Glyph Bar ইন্টারফেস দেওয়া হয়েছে, যা 63টি মিনি-ইলইডি (mini-LED) এবং 6টি কাস্টমাইজযোগ্য জোন নিয়ে গঠিত।

ডিসপ্লের কথা বললে, নাথিং ফোন 4এ তে রয়েছে 6.78 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস।

প্রসেসর হিসেবে, নাথিং ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি Nothing OS 4.1 ভার্সনে চলে।

ক্যামেরার ক্ষেত্রে , নাথিং ফোন 4এ তে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে যা A-সিরিজে প্রথমবার পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে। এতে রিয়ারে 50 মেগাপিক্সেল Samsung GN9 সেন্সর প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: Amazon সেলে সোজা 5000 টাকার ছাড়ে বিক্রি হচ্ছে 7200mAh ব্যাটারি সহ লেটেস্ট iQOO 5G স্মার্টফোন

দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য নাথিং ফোন 4এ তে 5400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 50W ফাস্ট চার্জিং এবং কুইক চার্জিং 4.0 টেকনোলজি সাপোর্ট করে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে। এতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে ডুয়াল স্টেরিও স্পিকারের সুবিধা পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile