পুরো একবছর পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে মুক্তি, 365 দিন পর্যন্ত Jio দিচ্ছে প্রতিদিন 2.5GB আনলিমিটেড 5G ডেটা, কলিং সহ OTT সুবিধা

HIGHLIGHTS

Jio এর কাছে একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে

এই বার্ষিক প্ল্যানে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটি পাবেন

জিওর এই 365 দিনের রিচার্জ প্ল্যানের দাম 3599 টাকা

পুরো একবছর পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে মুক্তি, 365 দিন পর্যন্ত Jio দিচ্ছে প্রতিদিন 2.5GB আনলিমিটেড 5G ডেটা, কলিং সহ OTT সুবিধা

দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা Jio তার লক্ষ লক্ষ গ্রাহককে নানা ধরনের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান অফার করে। এর মধ্যে রয়েছে এক মাসের প্ল্যান এবং বার্ষিক রিচার্জ প্ল্যান। এমনই একটি রিজার্জ প্ল্যান রয়েছে জিওর কাছে যা একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। এতে গ্রাহকরা কিছু সুবিধা পান। এই বার্ষিক প্ল্যানে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটি পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এছাড়াও, এই প্ল্যানে ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস-এর মতো সুবিধা রয়েছে। শুধু তাই নয়, কোম্পানি এই প্ল্যানের সাথে OTT সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ এবং এআই টুলসও দিচ্ছে। কোম্পানির মতে, এই প্ল্যানের মাসিক খরচ প্রায় 277 টাকা, যার মাধ্যমে এই সুবিধাগুলো পাওয়া যায়।

আরও পড়ুন: মাসে 200 টাকারও কম খরচে BSNL দিচ্ছে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কল, সাথে 380 দিনের মেয়াদ

Jio 365 Days Validity prepaid recharge plan price

জিওর এই 365 দিনের রিচার্জ প্ল্যানের দাম 3599 টাকা। জিও গ্রাহকদের প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা দেয়। এর ফলে বছরে মোট 912.5GB জিবি ডেটা পাওয়া যায়। ডেটার লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 64kbps হয়ে যাবে।

Jio 3599
Jio 3599

পাশাপাশি, এই প্ল্যানে থাকছে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও। এছাড়াও, প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস পাওয়া যাবে। এর পাশাপাশি, যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5জি ডেটাও পাবেন।

OTT এবং AI সাবস্ক্রিপশনের সুবিধা

এই প্ল্যানে শুধু ডেটা ও কলিংই নয়, সাথে রয়েছে JioHotstar মোবাইলের সাবস্ক্রিপশন এবং হলিউড কন্টেন্ট। এছাড়াও, এই প্ল্যানটি জিওটিভি প্রো প্যাকের আওতায় 1000 এরও বেশি টিভি চ্যানেল দেখার সুযোগ করে দেয়। কোম্পানি 12 মাসের জন্য প্রতি মাসে 55 টাকার একটি ভাউচার সুবিধাও দিচ্ছে। এই প্ল্যানে JioAICloud এ 50 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজও রয়েছে।

আরও পড়ুন: সোজা 20 হাজার টাকার ছাড়ে 200MP ক্যামেরা সহ Xiaomi প্রিমিয়াম 5G স্মার্টফোন, সাথে ফটোগ্রাফি কিট প্রো বিনামূল্যে

এই প্ল্যানে একটি বিনামূল্যে 18 মাসের Google Gemini Pro সাবস্ক্রিপশনও রয়েছে, যার দাম 35,100 টাকা। এই প্ল্যানে 5000 জিবি ক্লাউড স্টোরেজ, Nano Banana এবং অন্যান্য এআই ফিচারও পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানে পাওয়া যাবে বিনামূল্যে 12 মাসের ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশনও, যার দাম 1590 টাকা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile