Digit.in
  • নিউজ
  • ফিচার স্টোরি
  • কিংকর্তব্য
  • ভিজ্যুয়াল স্টোরিজ
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » General » WhatsApp হ্যাক হয়েছে? একটি কোডে হবে কাজ, জানুন কীভাবে ফেরত পাবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

WhatsApp হ্যাক হয়েছে? একটি কোডে হবে কাজ, জানুন কীভাবে ফেরত পাবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

By Joyeeta Bhattacharya | Updated on 01-Jul-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
WhatsApp হ্যাক হয়েছে? একটি কোডে হবে কাজ, জানুন কীভাবে ফেরত পাবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya
01-Jul-2026

বর্তমান সময় WhatsApp শুধু মাত্র চ্যাটিং করা বা মেসেজ করার মাধ্যম রয়ে যায়নি। ব্যাঙ্কিং এবং অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত মেসেজ, সবই এখন এই প্ল্যাটফর্মে পুরো হয়। এমন সময় কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে তা বড় ধরনের বিপত্তি ঘটাতে পারে। অনেক সময় দেখা যায়, হঠাৎ করেই হোয়াটসঅ্যাপ থেকে লগ-আউট হয়ে যাচ্ছেন এবং অন্য কোনো ডিভাইসে তার অ্যাকাউন্টটি এক্টিভ হয় যাচ্ছে। এমন সময় না ঘাবড়িয়ে, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চললে, অ্যাকাউন্টটি ফেরত পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কী করলে হ্যাক WhatsApp অ্যাকাউন্ট পাওয়া যাবে

দিল্লি পুলিশের আইএফএসও (IFSO) ইউনিটের জয়েন্ট কমিশনার রজনীশ গুপ্তা সম্প্রতি জানিয়েছেন যে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হলো কল ও মেসেজ ফরোয়ার্ডিং ব্যবস্থা বন্ধ করা।

কী এই সিক্রেট কোড?

ইউজাররা তাদের ফোনে ##21# ডায়াল করতে পারেন। এই ইউএসএসডি (USSD) কোডটি ডায়াল করলে চালু থাকা যেকোনো কল ও মেসেজ ফরোয়ার্ডিং পরিষেবা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: Snapdragon প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে OPPO Reno 16 স্মার্টফোন, চুরি রুখতে থাকবে বিশেষ ফিচার

এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হ্যাকাররা প্রায়শই লগইন ওটিপি (OTP) বা ভেরিফিকেশন মেসেজগুলো তাদের নিজেদের নম্বরে ফরওয়ার্ড করে নেয়।

কিভাবে কাজ করে এই কোড

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে, প্রথমেই ##21# ডায়াল করে নিশ্চিত হয়ে নিন যে, কোনো ফরোয়ার্ডিং পরিষেবা চালু নেই। এরপর আপনি হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন।

অভিযোগ জানানোর ফর্মে গিয়ে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং হ্যাক হওয়ার ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া আপনার নাম এবং ইমেল আইডিও সঠিকভাবে দিতে হবে।

ফর্মটি জমা দেওয়ার পর মেটা (Meta)-র টিম বিষয়টি খতিয়ে দেখে। যদি অ্যাকাউন্টে এমন কিছু গতিবিধি দেখা যায়, তবে কিছু সময়ের মধ্যে হ্যাকারের ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ-আউট করিয়ে দেওয়া যেতে পারে। এর পর ইউজাররা তাদের মোবাইল নম্বর এবং OTP ব্যবহার করে আবারও অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন।

আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটা, Amazon Prime এবং SonyLIV সাবস্ক্রিপশন সহ একগুচ্ছ সুবিধা Airtel এর বাজেট রিচার্জ প্ল্যানে

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ (Two-Step Verification) চালু করার পরামর্শ দেন। পাশাপাশি, অপরিচিত ওটিপি, সন্দেহজনক লিঙ্ক বা স্ক্রিন-শেয়ারিংয়ের অনুরোধের বিষয়ে সতর্ক থাকা এবং এই বিষয়গুলি এরিয়ে চলা উচিত। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে ব্যক্তিগত তথ্য বা চ্যাট ডেটার ভুল ব্যবহার থামাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Latest Article
Snapdragon প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে OPPO Reno 16 স্মার্টফোন, চুরি রুখতে থাকবে বিশেষ ফিচার Snapdragon প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে OPPO Reno 16 স্মার্টফোন, চুরি রুখতে থাকবে বিশেষ ফিচার
প্রতিদিন 3GB ডেটা, Amazon Prime এবং SonyLIV সাবস্ক্রিপশন সহ একগুচ্ছ সুবিধা Airtel এর বাজেট রিচার্জ প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা, Amazon Prime এবং SonyLIV সাবস্ক্রিপশন সহ একগুচ্ছ সুবিধা Airtel এর বাজেট রিচার্জ প্ল্যানে
অর্ধেক দামেরও বেশি সস্তায় কেনা যাবে Realme, Motorola এবং TCL 55 ইঞ্চির Smart TV, মিলবে 44 হাজার টাকা পর্যন্ত ছাড় অর্ধেক দামেরও বেশি সস্তায় কেনা যাবে Realme, Motorola এবং TCL 55 ইঞ্চির Smart TV, মিলবে 44 হাজার টাকা পর্যন্ত ছাড়
4000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এত সস্তায় 4000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এত সস্তায়
মিড বাজেট প্রাইসে Samsung লঞ্চ করল দুর্দান্ত 5G স্মার্টফোন, শক্তিশালী প্রসেসর এবং 50MP ক্যামেরা মিড বাজেট প্রাইসে Samsung লঞ্চ করল দুর্দান্ত 5G স্মার্টফোন, শক্তিশালী প্রসেসর এবং 50MP ক্যামেরা
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Bangla Tech News
  • জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সেরা আনলিমিটেড ৫জি প্ল্যান
  • বাজেট দামে OnePlus Nord CE 5 থেকে iQOO Z10 5G পর্যন্ত, এই 5 ফোন হবে সেরা চয়েজ
  • 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo