Snapdragon প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে OPPO Reno 16 স্মার্টফোন, চুরি রুখতে থাকবে বিশেষ ফিচার
Oppo Reno 16 সিরিজ এই সপ্তাহ ভারতে দুটি নতুন স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এই সিরিজের আওতায় Oppo Reno 16 এবং Oppo Reno 16c আসবে। লঞ্চের ঠিক আগে কোম্পানি স্ট্যান্ডার্ড মডেলটি সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে। ভারতে ওপ্পো রেনো 16 মডেলে Qualcomm Snapdragon 7 সিরিজের চিপসেট ব্যবহার করা হবে, যেখানে এর চীনা ভেরিয়েন্টে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8000 সিরিজের প্রসেসর। এছাড়া কোম্পানি জানিয়েছে যে, নতুন এই হ্যান্ডসেটে ওপ্পোর লেটেস্ট Android 16-ভিত্তিক ColorOS ভার্সন, নতুন AI ফিচার এবং বিশেষ থেফট প্রোটেকশন সুবিধা থাকবে।
Surveyভারতে Oppo Reno 16 ফোনে থাকছে Snapdragon 7 Gen 4 চিপসেট
কোম্পানি নিশ্চিত করেছে যে, ভারতে ওপ্পো রেনো 16 মডেলটি Qualcomm-এর অক্টা-কোর Snapdragon 7 Gen 4 চিপসেট সহ লঞ্চ হবে। এই প্রসেসর 4nm প্রসেসে তৈরি করা, যা 2.8Hz এর পিক ক্লক স্পিড দেয়। কোম্পানির দাবি যে এই ফোনটি 27 শতাংশ পর্যন্ত ফাস্ট CPU পারফরম্যান্স, 30 শতাংশ পর্যন্ত উন্নত গ্রাফিক্স রেন্ডারিং এবং 65 শতাংশ পর্যন্ত উন্নত AI পারফরম্যান্স অফার করবে। বিশেষ জিনিস হল যে চীনে এই স্মার্টফোন অক্টা-কোর MediaTek Dimensity 8550 চিপসেটে চলে।
Every frame deserves to shine. ✨
— OPPO India (@OPPOIndia) July 1, 2026
Capture life's moments in stunning detail with 4K 60fps HDR Video on the all-new #OPPOReno16Series.
Smooth motion, vibrant colours, and cinematic clarity—every time.#LiveInTheMoment #LiveItYourWay pic.twitter.com/KjdY5g0Klm
এছাড়াও, কোম্পানি জানিয়েছে যে ওপ্পো রেনো 16 ফোনে বেশ কিছু এআই (AI) ফিচার থাকবে, যার মধ্যে রয়েছে AI Recording Sticker, AI Scan, AI Voice Translation, AI Menu Translation, AI Bill Manager এবং AI Mind Pilot। গ্রাহকরা একটি ডেডিকেটেড ‘AI Snap Key’ বোতাম ক্লিক করে এই এআই ফিচারগুলো এক্টিভ করতে পারবেন। ফোনে Oppo Lock নামের একটি এডভান্স থেফট প্রোটেকশন ফিচার সহ আসবে, যা গ্রাহকদের দূর থেকেই ফোনকে লক করতে এবং সিম কার্ড খুলে ফেলায় লক করার সুবিধা দেবে। চীনা ভার্সনের মতো, এই হ্যান্ডসেটটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 16-এ চলবে।
ইতিমধ্যেই জানা গেছে যে, ওপ্পো রেনো 16 এবং রেনো 16সি ভারতে 2 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। স্ট্যান্ডার্ড মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মেইন ক্যামেরা 50-মেগাপিক্সেলের হবে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এতে থাকবে 50 মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট লেন্স, যা 3.5x অপটিক্যাল জুম এবং 85mm সমতুল্য ফোকাল লেংথ সাপোর্ট করবে। এছাড়াও ফোনে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে।
ডিজাইনের দিক থেকে, ওপ্পো রেনো 16-এ ‘HoloVerse 3D’ ডিজাইন এবং ‘Floating 3D Glitter’ ফিনিশ দেখা যাবে। ভারতে রেনো 16 সিরিজের বিক্রি Amazon এবং Flipkart-এর মাধ্যমে হবে। দুটি হ্যান্ডসেটই Starry White, Stellar Purple এবং Twilight Violet রঙের বিকল্পে পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
