iQOO Z11 vs Realme 16x 5G which Mid Budget phone better Price in india Display camera Battery processor compare
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগামেন্টে iQOO Z11 এবং Realme 16x 5G বিভিন্ন বিভিন্ন ফিচার সহ আসে। যদিও আইকু জি11 এবং রিয়েলমি 16এক্স 5জি দুটি স্মার্টফোনেই 144Hz ডিসপ্লে, বড় ব্যাটারি এবং 5G কানেক্টিভিটি সুবিধা রয়েছে। তবুও আইকু জি11 ফোনে বিশেষ করে হাই এন্ড পারফরম্যান্স হার্ডওয়্যার, যেমন AMOLED প্যানেল, Snapdragon 7s Gen 4 চিপসেট, 90W চার্জিং এবং OIS এর ওপর ফোকস করা হয়েছে। অন্যদিকে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে বাজেট প্রাইসে ডিউরাবিলিটি এবং এক্সপ্যান্ডেবল স্টোরেজের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। তবে দুটি ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যা দুটি ফোনকেই আলাদা করে তোলে। আসুন আইকু জি11 এবং রিয়েলমি 16এক্স ফোনের দাম, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সহ ব্যাটারির তুলনা করে দেখে নেওয়া যাক।
দামের কথা বললে, আইকু জি11 ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে। পাশাপাশি 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা, 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 44,999 টাকা এবং টপ কনফিগারেশনের 12GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 49,999 টাকা।
আরও পড়ুন: Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম
বলে দি যে, আজ 25 অগাস্ট আইকু জি11 ফোনে প্রথম সেল Amazon সাইটে শুরু হতে চলেছে। এছাড়া কোম্পানি এই ফোনে কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে।
অন্যদিকে, রিয়েলমি 16এক্স 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসে। রিয়েলমি 16এক্স 5জি ফোনের দাম 25,999 টাকা থেকে শুরু হয়।
ডিসপ্লে ও রেজোলিউশন
স্পেসিফিকেশনের কথা বললে, আইকু জি11 ফোনে রয়েছে 6.83-ইঞ্চির 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসের পিক ব্রাইটনেস 2000 নিটস পর্যন্ত অফার করবে। এছাড়া ডিসপ্লেটি SGS-এর লো ব্লু লাইট, লো ফ্লিকার এবং ফাইভ-স্টার সানলাইট ডিসপ্লে সার্টিফিকেশন পেয়েছে।
এছাড়া, রিয়েলমি 16এক্স 5জি ফোনে 6.81 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ আসে। ডিভাইসে হাই-ব্রাইটনেস মোড 1200 নিটস পর্যন্ত অফার করে।
প্রসেসর, RAM এবং স্টোরেজ
পারফরম্যান্সের জন্য আইকু জি11 ফোনে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে 12 জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে।
পাশাপাশি, রিয়েলমি 16এক্স 5জি ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট পাওয়া যাবে, যার সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ।
ক্যামেরা সেটআপ
আইকু জি11 ফোনে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এতে 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্সও দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সামনের ও পেছনের দুটি ক্যামেরাতেই 30fps-এ 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি 16এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে আইকু জি11 ফোনে 7050mAh এর বিশাল ব্যাটারি অফার করা হয়েছে, যা 44W ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এর বিপরীতে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে বিশাল 7000mAh ব্যাটারি থাকছে যা 45W SUPERVOOC চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম
সফটওয়্যারের ক্ষেত্রে, আইকু জি11 ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। কোম্পানি এই ফোনের জন্য তিন বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে।
অন্যদিকে, রিয়েলমি 16এক্স 5জি ফোনটি Android 16 -এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0-তে চলে।