Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম

Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম

গত বছর Airtel তার গ্রাহকদের জন্য সস্তা এবং দীর্ঘ ভ্যালিডিটির একটি প্ল্যান লঞ্চ করেছিল। TRAI এর নির্দেশ অনুযায়ী, এই প্রিপেইড প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য বাজারে আনা হয়েছে যারা ফিচার ফোন ব্যবহার করেন এবং যারা দ্বিতীয় সিম হিসেবে এয়ারটেল ব্যবহার করেন। এয়ারটেল এর এই প্ল্যানে আনলিমিটেড কলিং, SMS সহ পুরো এক বছর 365 দিনের সুবিধা পাওয়া যাবে। আসুন এয়ারটেল এর এই সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel এর 365 দিনের সস্তা রিচার্জ প্ল্যান

ভারতী এয়ারটেলের এই সস্তা এবং দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম 1849 টাকা। এতে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়া থাকছে এতে দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। সাথে কোম্পানি এতে ফ্রি নেশনাল রোমিং সুবিধাও দিচ্ছে। এছাড়া গ্রাহকরা পুরো বছরের জন্য 3600টি ফ্রি এসএমএস-এর সুবিধাও পাবেন।

আরও পড়ুন: মাত্র 10000 টাকার শুরুর দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ স্মার্ট টিভি, সবচেয়ে সস্তায় 55 inch QLED TV

airtel rs 1849
airtel rs 1849

বলে দি যে কোম্পানি এই প্ল্যানের সাথে কোনো ডেটা সুবিধা দিচ্ছে না। এই প্ল্যান মূলত কলিং এবং এসএমএস এর জন্য তৈরি। তবে, আলাদা ডেটা অ্যাড-অন প্যাক কিনে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিতে পারেন।

এর পাশাপাশি, কোম্পানি 365 দিনের ভ্যালিডিটি আরেকটি সস্তা প্ল্যান অফার করছে যাতে ডেটা সুবিধাও রয়েছে। এই প্রিপেইড প্ল্যানের দাম 2249 টাকা। এতে আনলিমিটেড কলিং ও ফ্রি ন্যাশনাল রোমিংয়ের পাশাপাশি 3600টি ফ্রি এসএমএস এবং 30 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়।

আরও পড়ুন: 21 হাজারে বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ZEISS সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Vivo এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile