গেমারদের জন্য সুখবর! Asus ROG phone 6 লঞ্চ হতে চলেছে জলদিই

HIGHLIGHTS

জুলাই মাসে লঞ্চ হতে চলেছে Asus ROG phone 6

গেমারদের জন্য আদর্শ ফোন, যাঁরা ফোনে গেম খেলেন তাঁদের এই ফোন পছন্দ হবে

তাইপেই, বার্লিন এবং নিউ ইয়র্কে তিনটে ইভেন্টে মাধ্যমে লঞ্চ করা হবে এই ফোনটি

গেমারদের জন্য সুখবর! Asus ROG phone 6 লঞ্চ হতে চলেছে জলদিই

বাজারে আসতে চলেছে আরও একটি নতুন ফোন। পরের মাসের একদম শুরুর দিকেই Asus কোম্পানি তাদের নতুন ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। Asus এর এই নতুন ফোনটির নাম Asus ROG phone 6। যাঁরা ফোনে গেম খেলেন বা পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ এই ফোন, গেমিং লাইনআপে নতুন মাত্রা আনবে বলেই মনে করা হচ্ছে। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

5 জুলাই লঞ্চ হবে Asus ROG phone 6। তিনটে লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ফোনের। তিনটে অনুষ্ঠান তিনটে দেশে হবে। তাইপেই, বার্লিন এবং নিউ ইয়র্কে ইভেন্টগুলি হবে। Asus ROG phone 6 ইতিমধ্যেই TENNA সার্টিফিকেশন পেয়ে গেছে। এমনকি চীনের 3C অথরিটিও ফোনটিকে অ্যাপ্রুভ করে দিয়েছে। 

asus

কত দাম Asus ROG phone 6 এর?

আপাতত Asus এর এই ফোনটি ইউরোপিয়ান বাজারেই কেবল পাওয়া যেতে চলেছে। ইউরোপে ফোনটির দাম 799 ইউরো রাখা হবে বলেই জানানো হয়েছে। অর্থাৎ ভারতীয় মূল্যে সংখ্যাটা প্রায় 65900 টাকা!

ভারতে কবে থেকে পাওয়া যাবে?

এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে গুজব ছড়িয়েছে যে একই সঙ্গে ভারতেও লঞ্চ হবে Asus ROG phone 6। যদি সত্যি ফোনটি ইউরোপিয়ান বাজারের সঙ্গে ভারতীয় বাজারেও লঞ্চ হয় তাহলে সেটা একমাত্র Flipkart এ পাওয়া যাবে। ফ্লিপকার্টের e-tailer সাইটে মিলবে ফোনটি। 

কী কী ফিচার আছে ফোনটিতে? 

  • এখনও অবধি স্পষ্ট নয় Asus ROG phone 6 এ কী কী ফিচার থাকবে। তবে ফোনটি নিজে জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, এই ফোনের ডিসপ্লে নাকি 6.78 ইঞ্চির হবে, সঙ্গে থাকবে 165 Hz রিফ্রেশ রেট এবং AMOLED ডিসপ্লে। 
  • এছাড়া যেহেতু ফোনটিকে গেমিং লাইনআপে রাখা হবে তাই এতে অত্যাধুনিক এবং শক্তিশালী চিপসেট থাকবে যে তা বোঝাই যাচ্ছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। 
  • তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে ফোনটি। একটিতে থাকবে 18GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। আর দুটিতে থাকবে 12GB এবং 8GB RAM। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের হবে। এছাড়াও একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং একটি 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর থাকবে। প্রাইমারি ক্যামেরাটি 5X অপটিক্যাল জুম করা যাবে।  সেলফি এবং ভিডিও কলিং এর জন্য থাকবে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। 
  • আর 65W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 600mAh ব্যাটারি থাকছে এই ফোনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo