দুটি ইউজারের জন্য় Airtel এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, বিনামূল্যে মিলবে Amazon Prime এবং JioHotstar সাবস্ক্রিপশন
Airtel infinity family plan: আপনি যদি আপনার মোবাইল ডেটা এবং কলিং সুবিধা এবং বার বার টাকা খরচ নিয়ে চিন্তায় থাকেন তবে পোস্টপেইড পরিষেবা একটি ভাল বিকল্প হতে পারে। গত কিছু বছরে প্রিপেইড সার্ভিসের দাম বেড়ে গেছে, যার পরে পোস্টপেইড এবং প্রিপেইডের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এয়ারটেল একমাত্র অপারেটর নয় যা পারিবারিক পরিষেবা অফার করে। তবে, এখানে আমরা দুজনের জন্য এয়ারটেলের প্ল্যানের বিষয় বলবো।
SurveyAirtel ইনফিনিটি ফ্যামিলি 699 রিচার্জ প্ল্যান
এয়ারটেল ইনফিনিটি ফ্যামিলি 699 প্ল্যানের খরচ হিসেব করলে প্রতি মাসে 699 টাকা হবে। এই প্ল্যানটি দুইজনের জন্য একটি ভাল বিকল্প। আপনি যদি আপনার সিম এর সাথে আরেকজন ইউজারকে যোগ করেত চান তবে এই প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে। এই প্ল্যানের দাম দুজনের জন্য 699 টাকা, যার হিসেবে প্রতি সিমের খরচ 399 টাকা হবে। এতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাবেন। প্রাথমিক ইউজার পাবেন 75 জিবি ডেটা এবং সেকেন্ডারি ইউজার পাবেন 30 জিবি ডেটা।
আরও পড়ুন: 239 টাকায় প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং, বাজেট ইউজারদের সবচেয়ে সস্তা প্ল্যান দিচ্ছে Jio
ইনফিনিটি ফ্যামিলি প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে
এতে বেশ কিছু অ্যাড-অন সুবিধাও থাকবে। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে ছয় মাসের জন্য Amazon Prime, এক বছরের জন্য JioHotstar Mobile, ছয় মাসের জন্য 100GB ক্লাউড স্টোরেজ সহ Google One এবং Airtel Xstream Play Premium, যা বেশ কয়েকটি OTT (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মে অ্যাক্সেস অফার করে। এর মধ্যে রয়েছে Blue Ribbon Bag সুবিধা এবং বিনামূল্যে Hello Tunes অ্যাক্সেস। এই প্ল্যানে বিনামূল্যে ফ্রড ডিটেকশন এবং স্প্যাম সতর্কতাও রয়েছে।
বলে দি যে বিল পেমেন্টের সময় এতে GST যোগ করা হবে। গ্রাহকেদের যেকোনো অতিরিক্ত সুবিধার জন্য খরচ করতে হবে। এয়ারটল পোস্টপেইড প্ল্যান পুরো ভারতে যেকোনো সার্কেলে পাওয়া যাবে। এয়ারটেল পোস্টপেইড সার্ভিসে গ্রাহকদের আনলিমিটেড 5জি সুবিধাও দেওয়া হয়। এয়ারটেল এর আনলিমিটেড 5জি তে এখনও প্রতি 30 দিনে 300 জিবি লিমিট রয়েছে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung ভারতে চুপিসারে লঞ্চ করল সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile