6000mAh ব্যাটারি সহ Samsung ভারতে চুপিসারে লঞ্চ করল সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত
স্যামসাং ভারতে তার নতুন সস্তা দামের Samsung Galaxy A07 5G লঞ্চ করে দিয়েছে। নতুন স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনটি বর্তমানে কোম্পানির ওয়েবসাইট থেকে বিক্রি করা হচ্ছে। এটি দুটি RAM এবং স্টোরেজ কনফিগারেশন এবং তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছে। নতুন গ্যালাক্সি এ07 5জি ফোনে 6000mAh ব্যাটারি এবং 50MP মেগাপিক্সেল সহ ডুয়াল ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Surveyভারতে Samsung Galaxy A07 5G এর দাম কত এবং সেল অফার
দামের কথা বললে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনের এর দাম 15,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস ভ্যারিয়্যান্ট কেনা যাবে। 6GB+128GB এই সেরা কনফিগারেশনের দাম 17,999 টাকা। কোম্পানি ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে SBI, HDFC ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে 1000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে।
স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেল) IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং 800 নিট পর্যন্ত ব্রাইটনেস। গ্যালাক্সি এ07 ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে যা 2.4GHz ক্লক চলবে। মেমোরির ক্ষেত্রে এতে 6GB পর্যন্ত RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ দেওয়া।
ফটোগ্রাফির দিক থেকে, স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনে একটি পিল-শেপ মডিউলের মধ্যে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। নতুন Galaxy A সিরিজের হ্যান্ডসেটে অটোফোকাস এবং 10x ডিজিটাল জুম সহ একটি 50MP প্রাথমিক ক্যামেরা রয়েছে। এতে একটি 2MP রিয়ার ডেপথ সেন্সরও রয়েছে। ফ্রন্টে একটি 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি 1080p/30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে।
আরও পড়ুন: 7000 টাকা সস্তা হয় গেল 6000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এ07 5জি ফোনে 6000mAh ব্যাটারি অফার করা যা 25W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি বিকল্পের মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.3, একটি USB Type-C পোর্ট, GPS, GLONASS, BeiDou, Galileo এবং QZSS। স্মার্টফোনটি ডুয়াল-সিম হ্যান্ডসেট যা Android 16-ভিত্তিক One UI 8-এ চলে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile