7000 টাকা সস্তা হয় গেল 6000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন
আপনি কি মিড-রেঞ্জ দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে Flipkart দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে ফ্লিপকার্ট সাইটে Vivo V50 5G ফোনে দুর্দান্ত ছাড় দিচ্ছে, যা গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে। ভিভো ভি50 5জি ফোনটি ব্যাঙ্ক অফার এবং ফ্ল্যাট ডিসকাউন্টের সাথে, দাম অনেকটা কমে যাবে।
Surveyভিভো ভি50 5জি ফোনটি এই দামে দুর্দান্ত ফিচার অফার করে। ডিভাইসে পাওয়ারফুল পারফরম্যান্স, একটি বড় এবং AMOLED ডিসপ্লে, দ্রুত চার্জিং সাপোর্ট এবং দুর্দান্ত Zeiss লেন্স ক্যামেরা রয়েছে। তাই, আপনি যদি এই স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, তাহলে প্রথমে এই ডিলটি জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 200 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং 500 জিবি ডেটা, Jio দিচ্ছে 6 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি
Vivo V50 5G ফোনে ছাড়ের অফার
দামের কথা বললে, ভিভো ভি50 ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন ফ্লিপকার্টে মাত্র 32,999 টাকায় লিস্ট করা। যার মানে এই ফোনটি সোজা 7000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কেনা যাবে।
এছাড়াও, ফোনে দুর্দান্ত ব্যাঙ্ক অফারও রয়েছে, যার মধ্যে Flipkart SBI বা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
শুধু তাই নয়, আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে আপনি 26,650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ভিভো ভি50 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
স্পেসিফিকেশনের কথা বললে, এই ভিভো ফোনে 6.77-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেটও সাপোর্ট করবে। রোদের আলোতে, ডিভাইসটি 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর হিসেবে ভিভো ভি50 ফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেট কাজ করে। এটি 12GB LPDDR4X এবং 512GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ আসে।
আরও পড়ুন: ভারতে আসছে Google এর সস্তা Pixel 10a স্মার্টফোন, এই দিন হবে লঞ্চ, জানুন কত হবে দাম
ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো ভি50-তে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা Zeiss সহ আসে। ডিভাইসে 50MP সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। সেলফির জন্য, ডিভাইসে 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনে 6000mAh ব্যাটারিও রয়েছে এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile