239 টাকায় প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং, বাজেট ইউজারদের সবচেয়ে সস্তা প্ল্যান দিচ্ছে Jio
Jio এর কাছে একগুচ্ছ বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান রয়েছে যা কম খরচে আনলিমিটেড কলিং, ডেটা সহ আরও একাধিক সুবিধা অফার করে। আপনি 250 টাকার কম দামে প্রতিদিন ডেটা সুবিধা চাইছেন তবে জিও এর কাছে রয়েছে এর বিকল্প। এই প্ল্যানটি বাজেট ইউজারদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এই প্ল্যানটি কম দামে ডেটা, কলিং এবং এসএমএসের একটি সম্পূর্ণ প্যাকেজ অফার করে।
SurveyJio এর 239 টাকার রিচার্জ প্ল্যান
জিওর 239 টাকার রিচার্জ প্ল্যানটি এমন এমন গ্রাহকদের জন্য যারা কম দামে বেশি সুবিধা চান। এতে প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং রোমিংয়ের সুবিধাও থাকছে। গ্রাহকরা এতে প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাবেন। এই প্ল্যানটি ডেটা এবং কলিংয়ের জন্য উপযুক্ত রিচার্জ বলা চলে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung ভারতে চুপিসারে লঞ্চ করল সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত
এই প্ল্যানের ভ্যালিডিটি 22 দিনের, যার মানে গ্রাহকরা প্রায় তিন সপ্তাহ পর্যন্ত যতখুশি ইন্টারনেট এবং কলিং করতে পারবেন। এছাড়া জিও টিভি এবং জিও এআই ক্লাউড মতো ডিজিটাল সার্ভিসের এক্সেসও দেওয়া হয়।
299 টাকার জিও রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর পোর্টফলিওতে 299 টাকার একটি আরও বিকল্প রয়েছে। এতে প্রতিদিন 1.5GB ডেটা এবং 100 SMS পাওয়া যাবে। পার্থক্য হলো এর ভ্যালিডিটি 28 দিন। দীর্ঘমেয়াদী প্ল্যান চান এমন গ্রাহকদের জন্য এটি আরও ভালো বিকল্প হতে পারে।
বলে দি যে 239 টাকার প্ল্যানটি বিশেষভাবে সেইসব গ্রাহকদের জন্য যারা বাজেটে ব্যালেন্সড ডেটা এবং কলিং প্ল্যান চান। এই প্ল্যানটি ছাত্রছাত্রী, ছোট শহরের গ্রাহক এবং যারা খুব বেশি খরচ করতে চান না তাদের জন্য আদর্শ।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile