7000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 15c স্মাটফোনের ভারতে বিক্রি শুরু, প্রথমেই 2000 টাকার ছাড়, জানুন দাম কত এবং সেল অফার
ওপ্পো সম্প্রতি ভারতে Oppo Reno 15c 5G লঞ্চ করেছিল। রেনো 15সি স্মার্টফোনের বিক্রি শুরু হয়ে গেছে। ওপ্পো রেনো 15সি ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে Snapdragon 6 Gen 1 চিপসেট। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো 15সি 5জি ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Surveyভারতে Oppo Reno 15c 5G ফোনের দাম কত এবং অফার কী রয়েছে
দামের কথা বললে, ওপ্পো রেনো 15সি 5জি ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 34,999 এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা। ওপ্পো রেনো 15সি 5জি ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon থেকে করা হচ্ছে। রেনো 15সি ফোনটি Afterglow Pink এবং Twilight Blue কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung ভারতে চুপিসারে লঞ্চ করল সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত
অফারের আওতায়, কোম্পানি এতে 2000 টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। ছাড়ের পর রেনো 15সি ফোনের দাম কমে হয় যাবে 32,999 টাকা এবং 37,999 টাকা। এছাড়া থাকছে HDFC ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড়।
ওপ্পো রেনো 15সি 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, ওপ্পো রেনো 15সি 5জি স্মার্টফোনে 6.57-ইঞ্চি AMOLED ডিসপ্লে (2372×1080 পিক্সেল) রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz এবং 1400 নিট পিক ব্রাইটনেস। প্রসেসর হিসেবে রেনো 15সি ফোনটি Snapdragon 6 Gen 1 চিপসেটে কাজ করে।
সুরক্ষার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটি Android 16 এর উপর ভিত্তি করে ColorOS 16 চলবে।
আরও পড়ুন: 239 টাকায় প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং, বাজেট ইউজারদের সবচেয়ে সস্তা প্ল্যান দিচ্ছে Jio
ক্যামেরার ক্ষেত্রে রেনো 15সি 5জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে যা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
স্মার্টফোনটির 7000mAh ব্যাটারি 80 ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে 4G, 5G, Wi-Fi, GPS, ব্লুটুথ এবং একটি USB টাইপ-সি পোর্ট।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile