Google Pixel 10a লঞ্চের আগেই Pixel 9a স্মার্টফোনে সবচেয়ে বড় ছাড়, সোজা 10000 টাকা সস্তায় কেনার সুযোগ

Google Pixel 10a লঞ্চের আগেই Pixel 9a স্মার্টফোনে সবচেয়ে বড় ছাড়, সোজা 10000 টাকা সস্তায় কেনার সুযোগ

Google শীঘ্রই ভারতে Pixel 10a লঞ্চ করতে চলেছে। কোম্পানি আগামী 18 ফেব্রুয়ারি ভারতে পিক্সেল 10এ লঞ্চ করতে চলেছে। তবে নতুন পিক্সেল স্মার্টফোন লঞ্চের আগেই পুরনো Pixel 9a ফোনের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। যার মানে পুরনো পিক্সেল 9এ ফোনটি একধাপে অনেকটা সস্তায় কেনা যাবে। আসলে Amazon সাইটে গুগল পিক্সেল 9এ ফোনে 10000 টাকার দেদার ছাড় দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক পিক্সেল 9এ ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 9a ফোনে Amazon ডিসকাউন্ট

গুগল এর পিক্সেল 9এ ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আসে। এতে 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 49,999 দামে লঞ্চ করা হয়েছিল। তবে Amazon সাইটে এই ফোনের ব্ল্যাক ভ্যারিয়্যান্ট 39,445 টাকা দামে লিস্ট করা। যার মানে এই ফোনে সোজা 10,554 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: 239 টাকায় প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং, বাজেট ইউজারদের সবচেয়ে সস্তা প্ল্যান দিচ্ছে Jio

এছাড়া কোম্পানি ফোনে 1500 টাকার ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে ফোনের দাম কমে 37,499 টাকা হয় যাবে।

পিক্সেল 9এ স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

গুগল-এর এই প্রিমিয়াম ফোনে 6.3-ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট এবং 2700 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে পিক্সেল 9এ ফোনটি Tensor G4 চিপসেটে কাজ করে এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা। ফোনটি ফিজিক্যাল এবং eSIM কার্ড সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে পিক্সেল 9এ ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে 48MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 13MP ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: 11000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে OPPO Reno 5G স্মার্টফোন, এখানে পাবেন সবচেয়ে বড় ডিসকাউন্ট

পাওয়ার দিতে এই ফোনে 5100mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং রয়েছে। এটি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে WiFi, USB Type-C, NFC এবং Bluetooth। এটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo