পুরো এক বছর পর্যন্ত চলবে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ রয়েছে একগুচ্ছ সুবিধা

পুরো এক বছর পর্যন্ত চলবে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ রয়েছে একগুচ্ছ সুবিধা

Jio সস্তা দামের বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে, যা গ্রাহকদের আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা অফার করে। রিলায়েন্স জিওর কাছে বছরভর চলা একটি ভ্যালু প্ল্যান রয়েছে, এতে গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস-এর মতো সুবিধা রয়েছে। রিলায়েন্স জিওর এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা কম খরচে দীর্ঘ সময়ের জন্য তাদের নম্বর এক্টিভ রাখতে চান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio এর সস্তা রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও এই প্রিপেইড রিচার্জ প্ল্যানকে ভ্যালু প্যাক হিসেবে লিস্ট করা হয়েছে। কোম্পানির এই রিচার্জ প্ল্যানের দাম 1748 টাকা, যা একটি বার্ষিক প্ল্যান হিসেবে লিস্ট করা।

আরও পড়ুন: Realme 16x 5G vs Redmi Note 17 5G vs Moto G77 Power: ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি সহ দামের তুলনা

এই প্ল্যানে গ্রাহকদের 336 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে পাওয়া সুবিধা হিসেবে থাকবে আনলিমিটেড ভয়েস কলিং, ফ্রি নেশনাল রোমিং এবং 3600 ফ্রি SMS এর সুবিধা।

Jio cheapest annual prepaid recharge plan

তবে, এই নির্দিষ্ট প্ল্যানে ডেটা সুবিধা দেওয়া হয় না। ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হলে গ্রাহকরা কোম্পানির ডেটা অ্যাড-অন প্ল্যান বেছে নিতে পারেন। কোম্পানি মূলত গত বছরের শুরুর দিকে এটিকে শুধুমাত্র ভয়েস-এর জন্য একটি প্যাক হিসেবে চালু করেছিল।

TRAI-এর নির্দেশ অনুযায়ী, রিলায়েন্স জিও দুটি সস্তা দামের ভয়েস অনলি প্ল্যান চালু করেছে। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে। জিওর এই দুটি প্ল্যান ভ্যালু প্যাকে লিস্টা করা হয়েছে। কোম্পানি 448 টাকার প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে আনলিমিটেড কলিং সহ 1000 ফ্রি SMS পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: 5000 নিট পিক ব্রাইটনেস এবং Dimensity 7500 Turbo চিপসেট সহ ভারতে প্রথম স্মার্টফোন হবে iQOO Z11, আগামী 20 অগাস্ট হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile