8500 টাকা সস্তায় 7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন কেনার সুযোগ, খরচ হবে মাত্র 20899 টাকা
আপনি যদি 20000 টাকার দামে 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন কিনতে চান, তবে Motorola G37 Power 5G ভাল বিকল্প
Flipkart এখন মোটোরোলা জি37 পাওয়ার ফোনে দেদার ছাড় অফার করছে
মোটোরোলা জি37 পাওয়ার ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি
আপনি যদি 20 হাজার টাকার দামে 7000mAh ব্যাটারি সহ বাজেট 5G স্মার্টফোন কিনতে চান, তবে Motorola G37 Power 5G একটি ভাল বিকল্প হতে পারে। মোটোরোলা জি37 পাওয়ার 5জি ফোনটি কোম্পানির একটি জনপ্রিয় ডিভাইস। Flipkart এখন মোটোরোলা জি37 পাওয়ার ফোনে দেদার ছাড় অফার করছে। ফিচার হিসেবে মোটোরোলা জি37 পাওয়ার ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি। সাথে 30W TurboPower ফাস্ট চার্জিংও দেওয়া। ডিসকাউন্টের পর মোটোরোলা জি37 পাওয়ার ফোনটি 20 হাজার টাকার দামে কেনা যাবে। আসুন মোটো জি37 পাওয়ার ফোনের ডিসকাউন্ট এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyMotorola G37 Power 5G Price in Flipkart
দামের কথা বললে, মোটোরোলা জি37 পাওয়ার ফোনটি বর্তমানে সবচেয়ে সস্তায় কেনা যাবে। ফ্লিপকার্টে ফোনটি 28 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। মোটোরোলা জি37 পাওয়ার ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলটি 30,499 টাকা দামে লিস্ট করা, তবে বর্তমানে এই ফোনটি 21,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে 8,500 টাকার সোজা ছাড় পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, কোম্পানি এতে 1100 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে, যার পরে ফোনের দাম আরও কমে 20,899 টাকা হয় যাবে। তবে এই অফারটি পেতে গ্রাহকদের Flipkart Axis Bank Credit Card এবং Flipkart SBI Bank Credit Card দিয়ে পেমেন্ট করতে হবে।
মোটোরোলা জি37 পাওয়ার 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, মোটোরোলা জি37 পাওয়ার ফোনে রয়েছে 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিটস হাই ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 7আই দিয়ে সুরক্ষিত করা।
পারফরম্যান্সের জন্য মোটোরোলা জি37 পাওয়ার ফোনে অক্টা-কোর MediaTek Dimensity 6400 6nm প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, মোটোরোলা জি37 পাওয়ার ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2-ইন-1 লাইট সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ধুলোবালি ও জলের ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটি IP64 রেটিং এবং MIL-STD 810H সার্টিফিকেশন সহ আসে।
পাওয়ার দিতে মোটোরোলা জি37 পাওয়ার রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 30W টার্বোপাওয়ার চার্জিং এবং 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
