Apple iPhone 16 Get Cheaper price deal Nearly Rs 18000 on Amazon Festival Sale Check Effective Price (2)
Amazon সাইটে আজ 8 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে বছরের সবচেয়ে বড় সেল Great Indian Festival Sale 2026, সেল চলাকালীন iPhone 16 ফোনে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Apple এই বছর ইভেন্টে iPhone 18 মডেলটি লঞ্চ করেনি, ফলে গ্রাহকদের কাছে বিকল্প হিসেবে শুধুমাত্র iPhone 17 এবং আইফোন 16-এর মতো বেস মডেলগুলোই থাকছে। যেই গ্রাহকরা আইফোন 16 কেনার কথা ভাবছেন তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। আইফোন 16 ফোনে ফিচার হিসেবে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
অ্যামাজন তার মাইক্রোসাইটে সেল পেজে আইফোন 16 ফোনের ডিল প্রকাশ করেছে। পেজে দাবি করা হয়েছে যে আইফোন 16 ফোনটি 72,249 টাকা দামে কেনা যাবে। তবে ফোনের ব্যানারে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আইফোন 16-এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 76,999 টাকায় লিস্ট করা। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: সোজা অর্ধেক দামে বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন
ব্যানারে দেখানো ফোনের এই দামটি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস সাথে হবে। আইফোনের দাম বাড়ার পর, আইফোন 16 ডিভাইসটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে 89,900 টাকায় লিস্ট করা হয়েছে । এই দামের তুলনায়, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সময় এটি প্রায় 17,651 টাকা কমে কেনা যাবে।
ফিচারের কথা বললে, আইফোন 16 ফোনে রয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর (Super Retina XDR) OLED ডিসপ্লে যার রেজোলিউশন 2556 × 1179 পিক্সেল দেওয়া। এটি অ্যাপল A18 প্রসেসরে কাজ করে এবং iOS 18 এ চলে।
এতে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং দেওয়া। কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 5জি।
ফোনে থাকা অন্যান্য সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ব্যারোমিটার, কম্পাস/ম্যাগনেটোমিটার এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।
ক্যামেরার ক্ষেত্রে, আইফোন 16 ফোনে পেছনের ক্যামেরায় রয়েছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।