8000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনে দেদার ছাড়, 12000 টাকার বেশি সস্তায় কেনার সুযোগ

HIGHLIGHTS

দীর্ঘ ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন যা একবার চার্জে সারাদিন চলবে, realme Narzo 100x 5G ভাল বিকল্প

রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনটি বর্তমানে 20 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে

8000mAh ব্যাটারি সহ রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 12,140 টাকার ছাড় পাওয়া যাচ্ছে

8000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনে দেদার ছাড়, 12000 টাকার বেশি সস্তায় কেনার সুযোগ

দীর্ঘ ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন যা একবার চার্জে সারাদিন চলবে, তবে realme Narzo 100x 5G একটি ভাল বিকল্প হতে পারে। কারণ রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনটি বর্তমানে 20 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে। 8000mAh ব্যাটারি সহ রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 12,140 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের দাম, ডিসকাউন্ট, ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

realme Narzo 100x 5G Deal price on Flipkart BBD Sale

দামের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলটি 19,859 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফোনটি 31,999 টাকা দামে লিস্ট করা। যার মানে নারজো 100এক্স 5জি ফোনটি সোজা 12000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে।

অফারের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 1500 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 18,359 টাকায় কেনা যাবে। ফোনের এই অফারটি ICICI, Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে পাওয়া যাবে।

আরও পড়ুন: 20 হাজার টাকার কমে Samsung স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

realme Narzo 100x 5G Deal price on Flipkart BBD Sale

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 18,700 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে Android 16 ভিত্তিক realme UI 7.0 অপারেটিং সিস্টামে কাজ করে।

প্রসেসর হিসেবে MediaTek Dimensity 6300 চিপসেটে চলে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোন। এটি 6nm প্রসেসে তৈরি অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এতে 5300mm Airflow Vapor চেম্বর রয়েছে।

ডিসপ্লে হিসেবে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 1570×720 পিক্সেল রেজোলিউশন সহ 6.8 ইঞ্চির HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং সহ আসে।

আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6300mAh ব্যাটারি সহ POCO 5G স্মার্টফোন, মাত্র 14999 টাকায় কেনার সুযোগ

পাওয়ার দিতে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile