বিশ্বজুড়ে Microsoft Outlook এবং Microsoft 365 ডাউন, ইমেইল পাঠাতে এবং লগ-ইন করতে সমস্যা
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি Microsoft এর ইমেইল পরিষেবা Outlook এবং Microsoft 365 এর সার্ভার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। পরিষেবা বন্ধ হওয়ার কারণ ভারত সহ বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী ইমেইল আদান-প্রদান করতে এবং নিজেদের অ্যাকাউন্টে লগ-ইন করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কোম্পানি জানিয়েছে, একটি টেকনিকাল ত্রুটির কারণে বিভিন্ন অঞ্চলে সংযোগ ব্যাহত হয়েছে এবং তারা সমস্যাটি সমাধানের জন্য কাজ করছে।
Microsoft server Down
মাইক্রোসফটের ইমেইল পরিষেবায় এই ত্রুটির কারণে বিশ্বজুড়ে অসংখ্য অফিসের কার্যক্রম ব্যাহত হয়েছে। অনলাইন পরিষেবা বিভ্রাটের ওপর নজর রাখা প্ল্যাটফর্ম DownDetector এর তথ্য অনুযায়ী, আউটলুকে সমস্যা শুরু হয় ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুর 1টার দিকে। এরপর অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং আউটলুক সংক্রান্ত অভিযোগের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়। একইভাবে, 15 হাজারেরও বেশি ব্যবহারকারী মাইক্রোসফট 365 এর ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন।
কোম্পানি কী বলেছে?
মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (পুর্বে টুইটার)-এ এই বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তাদের টিম বিষয়টি খতিয়ে দেখছে। শুরুতে সমস্যাটি কেবল যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ বলে মনে হলেও, পরে কোম্পানি স্বীকার করে যে এর প্রভাব বিশ্বব্যাপী হতে পারে। মাইক্রোসফট জানিয়েছে, তারা এই বিভ্রাট দূর করার জন্য কাজ করছে এবং এটি নিশ্চিত করেছে যে, যেকোনো অঞ্চলের ব্যবহারকারীদের ক্ষেত্রেই মাইক্রোসফট 365 পরিষেবার সংযোগে সমস্যা হতে পারে।