LPG সিলিন্ডারের জন্য দিতে হচ্ছে বেশি টাকা? বাড়ি নিয়ে আসুন সস্তা দামের এই Induction Cooktop, মাত্র 2000 টাকা থেকে শুরু
Lpg Gas alternative Induction Cooktop: পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ এবার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের হেঁশেলে। রান্নার গ্যাসের (LPG) আকাশছোঁয়া দামের চোট সামলাতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই পরিস্থিতিতে অনেকেই এখন ভরসা খুঁজছেন বিকল্প উপায়ে। সম্প্রতি, ভারতে এলপিজি (LPG cylinder gas price) সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের সংকট এবং নতুন নিয়মের বেড়াজাল থেকে বাঁচতে আপনিও কি বিকল্প কিছু ভাবছেন? তবে আপনার জন্য সেরা সমাধান হতে পারে ইন্ডাকশন কুকটপ।
Surveyবর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart সাইটে দারুন ছাড়ে পাওয়া যাচ্ছে এই আধুনিক উনুন। আসুন অনলাইনে পাওয়া শীর্ষ পাঁচটি ইন্ডাকশন কুকটপ দেখে নেওয়া যাক।
Havells Induction Cooktops
1900W সহ আসা এই সিঙ্গেল ইন্ডাকশন কুকটপটি ফ্লিপকার্ট সাইটে 3799 টাকা দামে বিক্রি হচ্ছে। কোম্পানি এতে ব্যাঙ্ক, UPI পেমেন্টে ছাড় সহ EMI অফার দিচ্ছে। এটি সেরামিক বডি সহ আসে। এছাড়া এতে রয়েছে 7 মিনিটের প্রিসেট কুকিং মিনস, 3 ঘন্টার প্রিসেট টাইমার পাওয়া যাবে এতে। সাথে থাকছে একটি LED ডিসপ্লে এবং পুশ বাটন।
Prestige Induction Cooktops 1200W Induction cooktop Push Button
প্রেসটিজ কোম্পানির এই 1200W এর ইন্ডাকশন কুকটপটি ফ্লিপাকার্ট সাইটে 2099 টাকা দামে বিক্রি হচ্ছে। এতে গ্লাস বডি দেওয়া, যা ডিজিটাল ডিসপ্লে সহ আসে। এছাড়া এতে ফিচার হিসেবে রয়েছে পাওয়ার ইন্ডিকেটার, পুশ বোতাম, টাইমার। শুধু তাই নয় অটোমেটি ভোলটেজ রেগুলেট করে।
Bajaj 2200W Induction Cooktops
বাজাজ 2200 ওয়াট ইন্ডাকশন কুকটপটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে 4049 টাকায় কেনা যাবে। সহজে নিয়ন্ত্রণের জন্য এতে একটি টাচ প্যানেল রয়েছে। ডিজিটাল এলইডি ডিসপ্লে সেটিংস, টাইমার এবং পাওয়ার ইন্ডিকেটর দেখায়। এটি একটি অটোমেটিক শাট-অফ ফাংশন ফিচারও অফার করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile