iQOO ভারেত লঞ্চ করল 7200mAh ব্যাটারি সহ গেমিং স্মার্টফোন, জানুন দাম কত, সেল কবে এবং স্পেসিফিকেশন সম্পর্কে

iQOO ভারেত লঞ্চ করল 7200mAh ব্যাটারি সহ গেমিং স্মার্টফোন, জানুন দাম কত, সেল কবে এবং স্পেসিফিকেশন সম্পর্কে

আইকিউ কোম্পানি ভারতে তার নতুন iQOO Z11x 5G লঞ্চ করেছে। ভিভো এর সাব-ব্র্যান্ডের এই স্মার্টফোনে রয়েছে 7200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার মতো। আইকু জি11এক্স 5জি ফোনটি ভারতে তিনটি স্টোরেজ মডেলে আনা হয়েছে। এই নতুন আইকু ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর অফার করা হয়েছে। আসুন লেটেস্ট আইকু জি11এক্স 5জি ফোনে দাম, সেল তারিখ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে iQOO Z11x 5G ফোনের দাম কত

দামের কথা বললে, আইকু জি11এক্স 5জি ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আসে। এটি 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB, এবং 8GB RAM + 256GB স্টোরেজ বিকল্পে কেনা যাবে। আইকু জি11এক্স 5জি ফোনের দাম 18,999 টাকা থেকে শুরু হয়।

iQOO Z11x 5G Launched in India

আরও পড়ুন: LPG booking Online on WhatsApp: রান্নার গ্যাস বুকিংয়ে ভোগান্তি? ঘরে বসেই WhatsApp বা মিসড কলে এলপিজি সিলিন্ডার পাওয়ার সহজ উপায় দেখে নিন

  • 6GB RAM + 128GB- 18,999 টাকা
  • 8GB RAM + 128GB- 20,999 টাকা
  • 8GB RAM + 256GB- 22,999 টাকা

নতুন আইকু জি11এক্স 5জি ফোনটি দুটি রঙের বিকল্পে কেনা যাবে: Prismatic Green এবং Titan Black। নতুন ফোনের বিক্রি 16 মার্চ দুপুর 12টা থেকে Amazon-এ ফোনটি বিক্রি শুরু হবে। সেলে 2000 টাকার ছাড় দেওয়া হবে।

আইকু জি11এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আইকু জি11এক্স 5জি ফোনে বড় 6.76 ইঞ্চি LCD ডিসপ্লে সহ আসে যার রেজোলিউশন 1080×2344 পিক্সেল। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP68 এবং IP69+ রেটিং অফার করে। প্রসেসর হিসেবে আইকু জি11এক্স 5জি ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া।

এই ভিভো সাব-ব্র্যান্ড ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসে। পাওয়ার দিতে আইকু জি11এক্স 5জি ফোনে পাওয়ারফুল 7200mAh ব্যাটারি এবং 44W ওয়্যারড ফাস্ট চার্জিং রয়েছে।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Motorola Edge 70 Fusion স্মার্টফোনের আজ প্রথম সেল, জানুন দাম কত এবং ফিচার

ফটোগ্রাফির জন্য আইকু জি11এক্স 5জি ফোনের রিয়ারে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP বোকেহ ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 32MP ক্যামেরা পাওয়া যাবে।

কানেক্টিভিটি বিকল্পের মধ্যে রয়েছে ডুয়াল 5G সিম কার্ড, ওয়াইফাই এবং ব্লুটুথ। এটি Android 16 এর উপর ভিত্তি করে OriginOS-এ চলে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo